শোয়া থেকে হঠাৎ উঠে দাড়িয়ে সাথে সাথে হাঁটা শুরু করলে চোখে পুরাই অন্ধকার দেখা যায়। মাথা ঘুরবে এমন ভাব। তাই বেড থেকে নেমে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে দাড়িঁয়ে থেকে তারপর হাঁটলে সমস্যা হয় না। এটার কারন কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
346 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (740 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (740 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, হঠাৎ শোয়া থেকে উঠে দাঁড়ালেই চোখে অন্ধকার দেখা যায়, মাথা ঘুরে পড়ে যাবো বলে মনে হয়। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলে এই অনুভূতিটা চলে যায়। এই অবস্থার চিকিৎসাবিজ্ঞানের নাম "Orthostatic Hypotension" বা "অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন"।

এই সমস্যাটি তখনই ঘটে যখন শোয়া অবস্থা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে শরীরের রক্তচাপ কমে যায়। রক্তচাপ কমে যাওয়ায় মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না, ফলে মাথা ঘোরা, চোখে ঝাপসা বা অন্ধকার দেখা, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হতে পারে।

এটি সাধারণত ডিহাইড্রেশন (পানিশূন্যতা), কম রক্তচাপ, রক্তাল্পতা, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা স্নায়বিক সমস্যার কারণে হয়ে থাকে। অনেক সময় দীর্ঘক্ষণ শোয়া থাকার পর হঠাৎ দাঁড়ালে শরীর এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সময় নেয়, আমাদের কাজে এমনটা অনুভুত হয়।

সোর্সঃ https://www.ncbi.nlm.nih.gov/books/NBK448192/

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+10 টি ভোট
1 উত্তর 512 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 1,110 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 56 বার দেখা হয়েছে

11,041 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,023 জন সদস্য

97 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 96 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    280 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. xoilacxbltv

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...