সোডিয়াম ও ক্লোরিন উভয়েই শরীরের জন্য বিপজ্জনক তাহলে সোডিয়াম ক্লোরাইড কেন নিরাপদ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
340 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (2,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,400 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
সোডিয়াম ও ক্লোরিন দুটি উপাদানই আলাদাভাবে অত্যন্ত বিপজ্জনক। সোডিয়াম একটি ধাতু যা পানির সংস্পর্শে এলেই বিষ্ফোরণ ঘটায়, বাতাসের সংস্পর্শে এলে দাহ্য পদার্থ হিসেবে কাজ করে। ক্লোরিন একটি বিষাক্ত গ্যাস যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে গেলে আমাদের মৃত্যুও ঘটাতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দুই বিপজ্জনক উপাদান একসাথে মিলেই তৈরি করে আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহৃত নিরীহ খাবার লবণ, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড (NaCl)। এটা সম্ভব হয় রসায়নের একটি বিশেষ বন্ধনের কারণে, যাকে বলা হয় আয়নিক বন্ধন। সোডিয়াম তার একটি ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয়, ফলে সোডিয়াম হয়ে যায় ধনাত্মক আয়ন (Na⁺) এবং ক্লোরিন হয়ে যায় ঋণাত্মক আয়ন (Cl⁻)। এই বিপরীত চার্জের কারণে তারা পরস্পরকে আকর্ষণ করে এবং একত্রে একটি স্থিতিশীল যৌগ গঠন করে (NaCl)।

যৌগটি তৈরি হওয়ার পর আগের উপাদানগুলোর বিপজ্জনক বৈশিষ্ট্য আর প্রকাশ পায় না কারণ তাদের ইলেকট্রন বিন্যাস তখন সম্পূর্ণ এবং স্থিতিশীল। এভাবেই বিপজ্জনক দুই উপাদান একসাথে হয়ে পরিণত হয় নিরাপদ, প্রয়োজনীয় ও জীবনরক্ষাকারী পদার্থে যা শুধু নিরাপদই নয় বরং শরীরের জন্য অপরিহার্য। এরা শরীরের বিভিন্ন কাজ (যেমন: স্নায়ুর সিগনাল, পেশী চলাচল, রক্তচাপ নিয়ন্ত্রণ) ঠিক রাখতে সাহায্য করে।

Abdullah Al Masud
Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 520 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 963 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 1,831 বার দেখা হয়েছে
16 এপ্রিল 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 852 বার দেখা হয়েছে
26 ফেব্রুয়ারি 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,091 জন সদস্য

185 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 184 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. fp5app2

    100 পয়েন্ট

  3. taya777net

    100 পয়েন্ট

  4. cakhiatv365vn

    100 পয়েন্ট

  5. topnhacaiuyti2

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...