মানুষ আত্মহত্যা কেন করে? আমাদের ব্রেইন কেন বাধা দেয় না? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
317 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (2,400 পয়েন্ট)
যেখানে আমরা নিজেরা নিজেদের কষ্ট দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার চিন্তা করি? ব্রেইন কেন এই চিন্তা করাটা বন্ধ করে না?

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,400 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

আমাদের ব্রেইন সাধারণত জীবন রক্ষার জন্যই তৈরি কিন্তু কিছু পরিস্থিতিতে এটি আত্মহত্যা ঠেকাতে ব্যর্থ হয়। এর কয়েকটি কারণ আছে। যেমনঃ

নিউরোট্রান্সমিটারের অভাবঃ নিউরোট্রান্সমিটার হলো ব্রেইনের রাসায়নিক বার্তা-বাহক। এর মানে হলো আমাদের স্নায়ু কোষ একে অপরের সাথে যোগাযোগ করার জন্য নিউরোট্রান্সমিটার ইউজ করে।  বিষণ্ণতা বা অন্যান্য মানসিক রোগে ব্রেইনের নিউরোট্রান্সমিটার (যেমন সেরোটোনিন, ডোপামিন) এর ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই কারণে ব্রেইনের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয়। যার কারণে ব্রেইনের লজিক্যাল চিন্তা-ভাবনা করার ক্ষমতা কমে যায়। তাই এই সময় আমাদের ব্রেইন সঠিক ভাবে সিদ্ধান্ত নিতে পারে না যে আসলে কোনটি ভুল আর কোনটি সঠিক। বিশেষ করে কোনো সিদ্ধান্তের নেতিবাচক যে দিক গুলো আছে যেগুলো আমাদের ব্রেইন চিন্তা করতে পারে না। মুলত এই কারণেই এরকম পরিস্থিতিতে আমাদের ব্রেইন আত্মহত্যা দিক বেছে নিতে পারে।

প্রিফ্রন্টাল কর্টেক্সের দুর্বলতাঃ ব্রেইনের এই অংশটি পরিকল্পনা, সমস্যা সমাধান এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। মানসিক স্বাস্থ্য সমস্যায় এই অংশটির কার্যকারিতা কমে গেলে সেই ব্যক্তি আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারে। এটাও আরেকটা মুল কারণ।

হরমোনের পরিবর্তনঃ অতিরিক্ত মানসিক চাপের কারণে আমাদের শরীরে কর্টিসল নামক হরমোনের মাত্রা বেড়ে যায়, যা ব্রেইনের কার্যকারিতা কমিয়ে দেয়। আর ব্রেইনের কার্যকারিতা কমে গেলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

জিনগত প্রভাবঃ গবেষণায় দেখা গেছে যে আত্মহত্যার প্রবণতা বংশগতভাবেও প্রভাবিত হতে পারে। কিছু মানুষের মধ্যে বংশগত ভাবে মানসিক রোগের ঝুঁকি বেশি থাকে, যা তাদের আত্মহত্যাপ্রবণ করে তোলে।

Abdullah Al Masud
Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
2 টি উত্তর 1,055 বার দেখা হয়েছে
10 নভেম্বর 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+15 টি ভোট
3 টি উত্তর 2,964 বার দেখা হয়েছে
+5 টি ভোট
1 উত্তর 528 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 727 বার দেখা হয়েছে
22 এপ্রিল 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Reyajur Rahman (9,290 পয়েন্ট)
+7 টি ভোট
1 উত্তর 5,313 বার দেখা হয়েছে

11,043 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,163 জন সদস্য

58 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 57 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    280 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. Singhalindutries002

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...