মাঝে মাঝে সিদ্ধ করার পর হাসেন ডিম ভিতরে সাদার পরিবর্তে গোলাপি হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
361 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (9,390 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)
বৈজ্ঞানিকভাবে হাঁসের ডিম সিদ্ধ হওয়ার পর ছবির মতো এরকম গোলাপি রঙ হওয়ার কথা না এবং সাধারণত হয়ও না। তবে যদি কোনো ডিমে এরকম সিদ্ধ হওয়ার পর হালকা গোলাপি আভা কিছুক্ষণ দেখা যায়, তবে তার কারণ হচ্ছে ডিম সিদ্ধ হওয়ার সময় ডিমের প্রোটিন পানিতে বিদ্যমান আয়রন বা সালফারের সাথে রাসায়নিক বিক্রিয়া করে এরকম অদ্ভুত রঙ দেখাচ্ছে।

 

কাঁচা ডিমে যদি গোলাপি রঙ দেখা যায়, তাহলে তা ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন Pseudomonas এর কারণে গোলাপি বা নীল রঙ দেখা যায়। কিন্তু এইটা তো সিদ্ধ ডিম এবং দেখে নকলই মনে হচ্ছে।

 

তবে সিদ্ধ করার পর আসল ডিম যেমন সাদা অংশ এবং কুসুম সহজেই আলাদা হয়ে যায়, নকল ডিম কিন্তু সেভাবে আলাদা হয় না। নকল ডিমের গঠনও থাকে একদম মসৃণ, খেতে গেলে অনেকটা রাবারের মতো লাগে এবং এতে অনেকটা প্লাস্টিকের মতো গন্ধ থাকে।

 

যেহেতু শুধু ছবি দেখে বলা, বাকি জিনিসগুলো পরীক্ষা করার মতো উপায় আমার কাছে নেই, তাই আমি আপনাকে এমন কিছু উপায় বলে দিচ্ছি যেগুলো করে সহজেই নকল ডিম চেনা যায়:

 

 মোমবাতির উপর ডিম ধরে দেখা: অন্ধকার রুমে আসল ডিম মোমবাতির উপর ধরলে ডিমের সাদা অংশ এবং কুসুমের আভা দেখা যায়। কিন্তু নকল ডিমে তা দেখা যায় না, একইরকম থাকে।

 

 ডিম ঝাঁকুনি: আসল ডিম ঝাঁকালে তেমন আওয়াজ বা থকথকে কিছু অনুভব হবে না। কিন্তু নকল ডিমে আর্টিফিশিয়াল লিকুইড থাকায় তা থেকে সহজেই থকথকে আওয়াজ বা অনুভূতি পাওয়া যাবে।

 

 পানিতে পরীক্ষা: আসল ডিম একটা পানির পাত্রে দিলে তা নিচে ডুবে যাবে। কিন্তু নকল ডিম পানিতে ভাসমান অবস্থায় থাকবে।

 

 বাউন্সিং পরীক্ষা: ডিম সিদ্ধ করে ঠান্ডা করার পর এটিকে ৫-১০ সেমি উপর থেকে নিচে ফেলুন। আসল ডিম হলে ভেঙে যাবে। কিন্তু নকল হলে তা হালকা বাউন্স করবে কিন্তু ফাঁটবে না।

 

এই পদ্ধতিগুলো দিয়ে সবাই নিজ ঘরেই নকল ডিম পরীক্ষা করে বুঝতে পারবে।

 

- দিদারুল ইসলাম, টিম সাইন্স বি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+12 টি ভোট
1 উত্তর 431 বার দেখা হয়েছে
+13 টি ভোট
2 টি উত্তর 2,976 বার দেখা হয়েছে
25 জানুয়ারি 2020 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+8 টি ভোট
1 উত্তর 6,515 বার দেখা হয়েছে
+9 টি ভোট
2 টি উত্তর 2,193 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 639 বার দেখা হয়েছে
18 সেপ্টেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Melody (6,010 পয়েন্ট)

10,914 টি প্রশ্ন

18,613 টি উত্তর

4,747 টি মন্তব্য

873,130 জন সদস্য

84 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 84 জন গেস্ট অনলাইনে

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...