আমাদের মাথার চুল বেশি বড় হলেও হাত বা পায়ের লোম ছোটই থাকে কেন? আর বড় হয় না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
427 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (630 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (630 পয়েন্ট)
আমাদের চুলের ফলিকল হলো এমন একটি অঙ্গ যা আমাদের শরীরে লোম বা চুল তৈরি করে৷ ফলিকলের গভীরে কোষ তৈরি হতে থাকে। নতুন কোষ তৈরি হলে সেই কোষ আগে তৈরি হওয়া পুরোনো কোষকে উপরের দিকে ধাক্কা দেয়৷ এভাবে ধাক্কা দিতে দিতে একসময় কোষগুলো শরীর থেকে বের হয়ে যায় এবং সেটাই হলো আমাদের চুল। কিন্তু ফলিকলগুলো একটানা কোষ তৈরি করে না। একটা নির্দিষ্ট সময় পরপর বিরতি নিয়ে নিয়ে কোষ বা চুল তৈরি করে। তাই যেই সময় পর্যন্ত চুল তৈরি চলে, সেটাকে growth phase এবং বিরতির সময়কে rest phase বলে। আমাদের শরীরের স্থান অনুসারে এই phase-গুলোর ব্যাপ্তিকাল পরিবর্তিত হয়। আমাদের মাথার চুলের growth phase-এর ব্যাপ্তিকাল প্রায় কয়েকবছর৷  তাই আমাদের মাথার চুল অনেক লম্বা সময়ের জন্য বড় হয়৷ কিন্তু হাত বা পায়ের লোমের ব্যাপ্তিকাল দুইমাসের মতো হয়৷ তাই খুব সময়েই ঝরে গিয়ে নতুন লোম তৈরি হয়৷ এখন এই ঝরে যাওয়াটা আমরা চুলের ক্ষেত্রে খেয়াল করলেও ছোট হওয়ায় হাতের ক্ষেত্রে তেমন খেয়াল করি না৷ তাই আমাদের মনে হয় যে আজীবনই আমাদের লোম বোধহয় বড় হচ্ছে না।

তো পরিশেষে সামারি হলো, "আমাদের হাতের লোম বড় হয় না এমন না। আমাদের হাতের লোম আজীবনই বড় হয়, কিন্তু দুই মাস অন্তর অন্তর পুরোনো লোম ঝরে গিয়ে নতুন লোম আসে৷ যেটা একবারে সবগুলো লোমের ক্ষেত্রে হয় না৷ তাই আমরা খেয়াল করি না৷ কিন্তু চুল বড় হওয়ায় একটা চুল পড়লেও আমরা দেখতে পাই৷"

এখানে আরেকটা জিনিস নোট করতে হবে যে, আমাদের মাথার চুল পড়লে আমরা অনেকসময়েই হতাশ হই বা ভয় পাই৷ এক্ষেত্রে উপরের বর্ণনা থেকে প্রতীয়মান হয় যে আমাদের চুল পড়া একটি স্বাভাবিক চক্র। পুরুষের দিনে গড়ে ৫০-১০০টি চুল পড়া স্বাভাবিক। তাই চুল পড়লে আতঙ্কিত হবেন না। তবে বেশি বেশি চুল পড়লে সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
1 উত্তর 420 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 451 বার দেখা হয়েছে
02 ডিসেম্বর 2020 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Arpa (8,070 পয়েন্ট)

10,965 টি প্রশ্ন

18,674 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,022 জন সদস্য

49 জন অনলাইনে রয়েছে
5 জন সদস্য এবং 44 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1820 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. showravdas11

    120 পয়েন্ট

  4. bongdalusocom

    100 পয়েন্ট

  5. b52club14com2

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...