৯৩ দিন আটলান্টিকের নিচে কাটিয়ে ডাঙ্গায় আসলে জোসেফ দিতুরির বয়স ১০ বছরের সমান বয়স কমে এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা, এটা কীভাবে সম্ভব? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
336 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (2,050 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,050 পয়েন্ট)

৯৩ দিন আটলান্টিকের নিচে কাটিয়ে ডাঙ্গায় আসলে একদল বিজ্ঞানী ও চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। পর্যবেক্ষণের সময় হতবাক হয়ে যান তারা। কারণ- মানুষের শরীরে প্রতিরক্ষামূলক ডিএনএ ক্যাপ হিসেবে পরিচিত যে টেলোমেরেস থাকে, সেটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংকুচিত হতে থাকে। কিন্তু দিতুরির ক্ষেত্রে হয়েছে উল্টো। পানির নিচে যাওয়ার আগে দিতুরির টেলোমেরেস যে অবস্থায় ছিল, অভিযান শেষ করার পর সেটি এখন ২০ শতাংশ দীর্ঘ হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

টেলোমেরেসের অবস্থা পর্যবেক্ষণ করে দেখা যায়, দিতুরির বয়স উল্টো ১০ বছরের সমান এগিয়ে এসেছে। টেলোমেরেস দীর্ঘ হওয়া ছাড়াও দিতুরির স্টেম সেলের সংখ্যাও বেড়ে গিয়েছিল। আগের তুলনায় ভালো ঘুমও হচ্ছিল তার। আর কোলেস্টেরলের মাত্রা ৭২ পয়েন্ট কমে তার শরীরে প্রদাহ সৃষ্টিকারী পদার্থের পরিমাণও অর্ধেক হয়ে গিয়েছিল।

এছাড়া পদার্থের পরিমাণও অর্ধেক হয়ে গিয়েছিল।

চিকিৎসকেরা ধারণা করছেন, পানির নিচে চাপের প্রভাবেই দিতুরির শরীরে ইতিবাচক ওই পরিবর্তনগুলো দেখা গেছে। মানবদেহ দীর্ঘ সময় ধরে চাপের পরিস্থিতিতে থাকলে সাড়া দিতে শুরু করে বলেও জানান চিকিৎসকেরা।

অভিযানের বিষয়ে ডেইলি মেইলের সঙ্গে একটি সাক্ষাৎকারে দিতুরি জানিয়েছিলেন, পানির নিচে থাকার সময় তিনি সপ্তাহে পাঁচ দিন এক ঘণ্টার বেশি ব্যায়াম করতেন। ৯৩ দিনের অভিযান শেষে তিনি আরও একটি বড় সুবিধা অনুভব করেছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন, আগের তুলনায় তাঁর বিপাকক্রিয়ারও উন্নতি হয়েছে।

মজার বিষয় হলো—সবকিছুর উন্নতি হলেও একটি বিষয়ে অবনতি হয়েছিল জোসেফ দিতুরির। অভিযান শেষে দেখা যায়, তাঁর উচ্চতা কমে গেছে প্রায় আধা ইঞ্চির মতো।  

© Mariam Akter Shahana 

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 502 বার দেখা হয়েছে
14 মে 2024 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন MIS (2,050 পয়েন্ট)
+5 টি ভোট
1 উত্তর 872 বার দেখা হয়েছে
02 এপ্রিল 2022 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন SheikhSadeAlShahriar (260 পয়েন্ট)

10,977 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,417 জন সদস্য

49 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 49 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. Nusrat11

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...