অতিরিক্ত পানি পান করা শরীরের জন্য ক্ষতিকর কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+15 টি ভোট
1,522 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (25,810 পয়েন্ট)

6 উত্তর

+2 টি ভোট
করেছেন (25,810 পয়েন্ট)
Nishat Tasnim
যত বেশি সম্ভব পানি পান করা সবচাইতে বেশি প্রচলিত স্বাস্থ্য উপদেশগুলোর মধ্যে অন্যতম। তবে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বিষয়গুলো সত্য হলেও, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়।
পানি পান করা নিয়ে ভুল ধারণাঃ-
হজমের সমস্যা দূর করে: কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি সমস্যার কারণ হজমের ক্ষমতা দূর্বল হওয়া, যার জন্য দায়ি বিভিন্ন হজমে সহায়ক এনজাইম। হজম ক্ষমতা দূর্বল হওয়া মানে হজমে সহায়ক এনজাইমগুলো পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে না অথবা এক অপরের সঙ্গে মিশ্রিত হয়ে যাচ্ছে। হজমের সমস্যা সারাতে পানির কোনো ভূমিকা নেই, তাই পানি পান আপনার কোনো উপকারে আসবে না। বরং অতিরিক্ত পানি পান হজমের সমস্যা আরও জটিল করে তুলতে পারে।
মুত্রনালীর প্রদাহ সারায়: ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) বা মুত্রনালীর প্রদাহ হওয়ার কারণ ওই নালীতে প্রদাহ কিংবা তা বন্ধ হয়ে যাওয়া। রোগটি সনাক্ত করতে পরীক্ষা করাতে হয়, চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয়। বেশি পরিমাণে পানি পান করার মাধ্যমে জ্বালাপোড়া থেকে সাময়িক মুক্তি পাওয়া যেতে পারে তবে, রোগ নিরাময়ের জন্য অ্যান্টিবায়োটিকের কোনো বিকল্প নেই। এই রোগে আক্রান্ত অবস্থায় পান করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ফুটানো পানি ব্যবহার করা উচিৎ।
শরীরের বিষাক্ত উপাদান দূর করে: শরীরের স্বাভাবিক বিপাক প্রক্রিয়া থেকে তৈরি হয় নাইট্রোজেনভিত্তিক বর্জ্য পদার্থ ইউরিয়া। এই বর্জ্যকে মূত্রতে রূপান্তরিত করে শরীর থেকে বের করার দায়িত্ব বৃক্কের। এটি প্রাকৃতিক এবং সয়ংক্রিয় একটি প্রক্রিয়া। পানি পান করার সঙ্গে এই প্রক্রিয়ার কোনো উপকারী সম্পর্ক নেই বরং বেশি পানি পান সমস্যা তৈরি করতে পারে।
+2 টি ভোট
করেছেন (25,810 পয়েন্ট)

Rownok Shahriar
অতিরিক্ত পানি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এটি ওভারহাইড্রেশন বা দেহের ফ্লুয়িড এর ভারসাম্য নষ্ট করে। কিডনি থেকে প্রচুর পরিমাণে পানি রক্তের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে।
অনেক সময় দেহের সোডিয়াম লেভেল কমে যায়। আবার ইলেকট্রলাইটের ভারসাম্য নষ্ট হয় যা কখনও মৃত্যুর কারণ হতে পারে।
+1 টি ভোট
করেছেন (24,580 পয়েন্ট)
যার যার বয়স,কাজের ধরণ,শরীরের গঠণ এসব এর উপর নির্ভর করে কার কতটুকু পানি খাওয়া প্রয়োজন।তাই বেশি পানি খাওয়া উচিত না
+1 টি ভোট
করেছেন (24,580 পয়েন্ট)
অতিরিক্ত পানি খেলে ওভারহাইড্রেশন হতে পারে
করেছেন (1,390 পয়েন্ট)
ব্যাখ্যা ?
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
কিন্তু অতিরিক্ত পানি পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়, মস্তিষ্কের কার্যকারিতাও কমে যায়। বিশেষজ্ঞরা শরীরে আর্দ্রতা বজায় রাখতে, সুস্থ থাকতে পরিমিত পানি পানের পরামর্শ দেন। ... এটা আপনার শরীরের ইলেক্ট্রোলাইট পদ্ধতি নষ্ট করে নানাবিধ সমস্যা তৈরি করে।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
সাধারন কে কতটুকু পানি খাবে সেটা তার শরীরের ওজনের উপর নির্ভর করে। সাথে তার জীবনযাপন এবং পরিবেশও সম্পর্কযুক্ত। তবে অন্তত প্রতিদিন তিন লিটার পানি পান করা উচিত।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 433 বার দেখা হয়েছে
+1 টি ভোট
4 টি উত্তর 3,783 বার দেখা হয়েছে
+2 টি ভোট
7 টি উত্তর 1,602 বার দেখা হয়েছে
31 ডিসেম্বর 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ismot Rahman (28,740 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 622 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 781 বার দেখা হয়েছে
08 অগাস্ট 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Simum (980 পয়েন্ট)

11,033 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,770 জন সদস্য

57 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 56 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    200 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. dt66gbnet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...