হাঙর রক্তের ঘ্রাণ পেলে কয়েক মাইল দূর থেকে ছুটে আসে! কতটুকু সত্য? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
704 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (9,390 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

No photo description available.


আমাদের পৃথিবীর এক তৃতীয়াংশই মূলত পানি। এর মধ্যে রয়েছে বিশাল বিশাল সাগর মহাসাগর। একেকটা মহাসাগরের আয়তনও বিশাল। সেখানে অনায়াসেই দানব আকৃতির বিশাল বিশাল মাছ থাকতে পারে। সেসব বিশাল প্রানিদের মধ্যে হাঙর অন্যতম। হাঙরের প্রায় ২২৫ টি প্রজাতি সমুদ্রে বসবাস করে।

এদের প্রায় পৃথিবীর সর্বোত্রই দেখা যায়, তবে অধিকাংশ প্রজাতিকেই গ্রীষ্মমন্ডলীয় এবং অর্ধ গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে তুলনামূলক বেশি দেখা যায়। হাঙর মাছের দেহের সবচেয়ে আকর্ষনীয় হচ্ছে ওদের সুন্দর ধারালো দাঁত। ধারণা করা হয় প্রাচীন হাঙরের সাথে এই একটি জিনিসেরই মিল রয়েছে বর্তমান হাঙর গুলোর।

এরা সমুদ্রের বাস্তুতন্ত্রের মধ্যে সর্বোচ্ছ শ্রেণির খাদক। এরা সুযোগ পেলে মানুষের উপরেও আক্রমণ করে। শুধু মাত্র সাদা হাঙরের কবলেই বিশ্বে এই পর্যন্ত ৩১১ জন প্রান হারিয়েছে। হাঙর স্বভাবতই একটা শিকারী প্রাণী।

তবে হাঙর রক্তের ঘ্রাণ পেয়ে কয়েক মাইল দূর থেকে ছুটে আসে এটি একটি অতিরঞ্জিত ভ্রান্ত ধারণা। হাঙরের আমাদের মতো নাক বা নস্ট্রিল থাকে না। তার বদলে থাকে Nostril like organelle যাকে বলা হয় নেয়ার। নেয়ারের ভিতর থাকে অনেক sensory cell এ আবৃত ত্বক যাকে বলা হয় "Olfactory lamellae" গন্ধ সৃষ্টিকারী পদার্থের ছোট ছোট ক্ষুদ্র কণা সংযোগ স্থাপন করে এর সাথে। হাঙরের মস্তিষ্কের একটি বড় অংশ এদের ঘ্রাণ অনুভূতির জন্য কাজ করে। তাই অনেক মাইল দূরে থাকা রক্তের ফোঁটার ঘ্রাণ না পেলেও এদের ঘ্রাণ শক্তি এতটাই প্রখর যে খুব স্বল্প দূরত্বে থাকা বস্তুর ঘ্রাণ খুব দ্রুতই পেয়ে যায়। স্বল্প দূরত্বে থাকা শিকারীর শুধু রক্ত না অন্যান্য জৈব মৌল (যেমন:ঘাম) গন্ধও খুব তাড়াতাড়িই পায়। শুধু তা নয় এই ঘ্রাণ শক্তির ফলে শিকার কতটা দূরত্বে অবস্থান করছে এবং কোনদিকে সবই বুঝতে পারে। হাঙর তার ঘ্রাণ শক্তির সাহায্যে সঙ্গী এবং নিজের বাসাও খুজে বের করে। কতদূর থেকে হাঙর ঘ্রাণ অনুভব করতে পারবে তা অনেকটা নির্ভর করে হাঙরের প্রজাতি এবং সমুদ্রের পরিবেশের উপর। তবে এটি নিশ্চিত ভাবে বলা যায় যে হাঙর ১০০-৩০০ মিটার দূরত্বের ঘ্রাণ খুব সহজেই অনুভব করতে পারে।
তাই বলে বহু মাইল দূরে থাকা এক ফোটা রক্তের গন্ধ হাঙরের পক্ষে অনুভব করা সম্ভব না।

তবে বর্তমানে জলবায়ুর পরিবর্তনের ফলে খুব দ্রুত সমুদ্রের রাসায়নিক পরিবর্তন ঘটছে, এই পরিবর্তনের ফলে হাঙরের ঘ্রাণ শক্তির উপরেও প্রভাব পড়ছে যার ফলে হাঙরের শিকারের ক্ষমতাও কমে যাচ্ছে।

লেখকঃ Tamanna Rashid | Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
2 টি উত্তর 465 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 428 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 701 বার দেখা হয়েছে
23 ফেব্রুয়ারি 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 471 বার দেখা হয়েছে
23 জুন 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sabbir Ahmed Sajid (8,670 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 1,830 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)

10,930 টি প্রশ্ন

18,638 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,406 জন সদস্য

66 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 66 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. PerryLayden9

    100 পয়েন্ট

  3. kuwinfishtop

    100 পয়েন্ট

  4. da88app2com1

    100 পয়েন্ট

  5. xo881zacom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...