ঝর্ণার পানির উৎস কোথায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+14 টি ভোট
6,850 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (25,800 পয়েন্ট)

2 উত্তর

+4 টি ভোট
করেছেন (25,800 পয়েন্ট)
Nishat Tasnim
মাটির অভ্যন্তরে বিভিন্ন ভাবে জমা থাকে পানি। কখনও সেটা মাটির বিভিন্ন স্তর ভেদ করে উঠে আসে উপরে, আর জন্ম হয় ঝর্ণার। আবার কখনও পাহাড়গুলো বৃষ্টির পানি জমিয়ে রাখে নিজের শরীরে, আর আস্তে আস্তে সেটা বের করে দিতে থাকে, ঝর্ণার জন্ম হয় এভাবেও। আবার সরাসরি বৃষ্টিতেও পাহাড়ের শরীর বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে, সেটাও ঝর্ণায় রূপ নেয়, তবে সেটা হয় সাময়িক। এক দুদিন পরে সেটার পানির প্রবাহ আবার কমে যায়।
ঝর্ণার ইংরেজি হল স্প্রিং, এই শব্দটি এসেছে জার্মান স্প্রিঙ্গার শব্দ থেকে, যার মানে হল, মাটির অভ্যন্তর থেকে বের হয়ে আসা।
বিভিন্ন ভাবে বিজ্ঞানীরা ঝর্ণার প্রকারভেদ করেছেন। আসুন আমরা সংক্ষেপে সেগুলো জেনে নিই।
গ্রাভিটি স্প্রিং: নাম শুনেই ধারনা করতে পেরেছেন, এখানে পানি জমে থাকার বিষয় আছে। বিভিন্ন সময় পাহাড়ে বা উঁচু জায়গায় যে বৃষ্টি হয়, সেগুলোর যেটুকু পানি মাটি চুষে নিতে পারে, আস্তে আস্তে করে গিয়ে জমা হতে থাকে মাটির এমন এক স্তরে, যেটা ভেদ করে পানি আর নিচে যেতে পারে না। এভাবে পানি জমা হতে হতে এক সময় সেই পানি সমান্তরালভাবে প্রবাহিত হতে থাকে এবং কোন এক নিচু এলাকা দিয়ে বের হয়ে সৃষ্টি করে ঝর্ণার।
আর্টেশিয়ান স্প্রিং: এটাও মাটিতে জমে থাকা পানি, তবে এই পানি মাটির অনেক গভীরে জমে থাকে এবং বিভিন্ন পারিপার্শ্বিক চাপে সেটা মাটির কোন ফাটল দিয়ে বের হয়ে আসে আর জন্ম দেয় ঝর্ণার।
সীপেজ স্প্রিং: মাটির নিচে বিশাল আকারে জমে থাকা পানি বিভিন্ন কারণে মাটির হালকা স্তর ভেদ করে আস্তে আস্তে উঠে আসে। বিশেষ করে নিচু জমিতে এটা বেশি হয়। এভাবে এক সময় সেই এলাকায় তৈরি হয় লেক বা বড় পুকুর মত। পানির পরিমাণ বেশি হলে এক সময় সেই লেক বা পুকুর এর পানি ভূমিতে প্রবাহিত হয়ে তৈরি করে ঝিরি বা খাল।
এছাড়াও আছে টিউবুলার স্প্রিং ও ফিশার স্প্রিং। আমরা দেখতে পেলাম মোটামুটি সব ঝর্ণাকে মূল দু ভাগে ভাগ করা যায়, এক হল বৃষ্টির পানি জমে জমে এক সময় বের হয়ে আসা, আর এক হল মাটির গভীরে জমে থাকা পানি বিভিন্ন কারণে বের হয়ে আসা। পৃথিবীর বেশিরভাগ ঝর্ণাই মাটির গভীরে জমে থাকা পানি বিভিন্ন কারণে তৈরি হওয়া চাপে বের হয়ে আসা পানিতে তৈরি হওয়া ঝর্ণা। এছাড়াও বিভিন্ন এলাকায় দেখা যায় উষ্ণ ঝর্ণা। আগ্নেয় এলাকায় মাটির নিচের পানি আগ্নেয়গিরি প্রভাবে গরম হয়ে উপরে চলে আসে। পৃথিবীতে বেশ কিছু উষ্ণ ঝর্ণা আছে, কয়েকটাতে তো পানি রীতিমত ফুটতে দেখা যায়।
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
মাটির নিচে জমা হওয়া পানি পাহাড়ের কোন খাড়া অংশ ফুঁড়ে বেরিয়ে আসলে ঝর্ণার সৃষ্টি হয়। বৃষ্টি, বন্যা, নদীর বা বরফ গলা পানি মাটির কথা ভেদ করে ভূপৃষ্ঠের উপরিতল থেকে নিচের দিকে নামতে থাকে। ... তখন পানিগুলো শিলাস্তরের উপর জমা হতে হতে একসময় মাটির নীচ দিয়ে শিলাস্তরের ঢালু অংশ বরাবর সরে আসতে থাকে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+10 টি ভোট
4 টি উত্তর 2,836 বার দেখা হয়েছে
11 ডিসেম্বর 2020 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Zubayer Mahmud (11,220 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 520 বার দেখা হয়েছে
19 নভেম্বর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fake Id (14,120 পয়েন্ট)
+7 টি ভোট
1 উত্তর 610 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 670 বার দেখা হয়েছে
24 জুন 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sabbir Ahmed Sajid (8,670 পয়েন্ট)
+8 টি ভোট
1 উত্তর 629 বার দেখা হয়েছে
12 ডিসেম্বর 2020 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Zubayer Mahmud (11,220 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,205 জন সদস্য

41 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 40 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. andreasverheijencom

    100 পয়েন্ট

  3. c168builders1

    100 পয়েন্ট

  4. redaktorbiz

    100 পয়েন্ট

  5. phugiaroyalpark

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...