মনেক্কা (মনাক্কা) ফল কি আসলেই আঙ্গুর নয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
3,204 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
মনাক্কা ও আঙুর নিয়ে বিভ্রান্তি !

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ভিডিও ও পোস্টে দাবি করা হচ্ছে বাজারে না কি আঙুরের নাম দিয়ে মনাক্কা বিক্রি করে মানুষকে ঠকানো হচ্ছে । দুইটার মধ্যে তফাতও উল্লেখ করা হচ্ছে ‌। বলা হচ্ছে মনাক্কার দাম না কি কম । দাবি করা হচ্ছে আঙুরের দামে মনাক্কা বিক্রি করছে দোকানদাররা । বলা হচ্ছে মনাক্কা নাকি আঙুরের চেয়ে বেশি মিষ্টি ‌। কিন্তু সত্যটা কী ?

আমার অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে মনাক্কা নামে কোনো ফলই নেই। তাহলে মনাক্কা কী ?

মনাক্কা আঙুর থেকে তৈরি এক জাতীয় শুষ্ক ফল । অর্থাৎ কিশমিশের মতো জিনিস কিন্তু কিশমিশ নয়। সুতরাং মূল তফাতটা মনাক্কা আর কিশমিশের মধ্যে হবে। তাহলে মনাক্কা আর কিশমিশের মধ্যে তফাত:

- কিশমিশ বিভিন্ন জাতের বীজহীন আঙুর শুকিয়ে তৈরি করা হয়। মনাক্কা বীজযুক্ত আঙুর যেমন আনাব-এ-শাহি জাতের আঙুর শুকিয়ে প্রস্তুত করা হয় ।

- বীজহীন আঙুরের জাত ও শুকানোর পদ্ধতির উপর নির্ভর করে কিশমিশের রং হলুদ, সবুজ, কালো বা বাদামি হয় । মনাক্কা বাদামি বা কালো হয়।

- কিশমিশ ছোট এবং গোল বা লম্বা হয়। মনাক্কা বড়, আকারে দ্বিগুণ এবং লম্বা হয় ।

- কিশমিশ সাধারণত মিষ্টি হয় সাথে হালকা টকভাব থাকে। মনাক্কার মিষ্টত্ব কিশমিশের চেয়ে কম।

- মনাক্কার দাম কিশমিশের চেয়ে স্বাভাবিকভাবেই বেশি।

সুতরাং যে ফলকে মনাক্কা বলা হচ্ছে সেটা বীজযুক্ত ‌আঙুরই । উপরন্তু মনাক্কা ও কিশমিশ দুইটাই পুষ্টিকর বস্তু । তাই কেউ কিশমিশের নামে মনাক্কা বিক্রি করলেও ক্ষতি নেই ।

লেখক: রাশিক আজমাইন | টিম সায়েন্স বী

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 744 বার দেখা হয়েছে
04 মে 2023 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Athaher Sayem (1,750 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 539 বার দেখা হয়েছে
06 নভেম্বর 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 1,100 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 554 বার দেখা হয়েছে
+27 টি ভোট
1 উত্তর 307 বার দেখা হয়েছে
17 অক্টোবর 2020 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন HABA Audrita Roy (105,570 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,634 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,435 জন সদস্য

19 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 19 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    360 পয়েন্ট

  2. শাহাদাত

    110 পয়েন্ট

  3. psychedelicranger1

    100 পয়েন্ট

  4. thepokiesnetcas

    100 পয়েন্ট

  5. 333okiotop

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...