হাত ও পায়ের তালুর ত্বক শরীরের অন্যান্য জায়গার চেয়ে ফর্সা হয় কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
544 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (5,740 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (5,740 পয়েন্ট)
হাত ও পায়ের তালুর ত্বকে সবসময় খুব কম মেলানোসাইট (রঙ্গক উত্পাদনকারী কোষ) থাকে যার কারণে আমাদের শরীরের অন্যান্য জায়গার ত্বকের তুলনায় তারা উজ্জ্বল হয়ে থাকে। তাছাড়া এটি আমাদের শরীর কি পরিমাণ মেলানিন উৎপাদন করছে তার উপর নির্ভর করে গাঢ় ও উজ্জ্বল হয়ে থাকে।

 

শরীরের বেশির ভাগ অংশে এপিডার্মিসের (ত্বকের বাইরের অংশের) ৪টি স্তর রয়েছে। তবে হাতের তালুতে এবং পায়ের তলায় রয়েছে ৫টি স্তর যার বাইরের স্তরে কেরাটিনের পরিমাণ বেশি থাকে। এ কারণে এখানে সাধারণত চুল গজায় না। কেরাটিন মেলানিনের মাধ্যমে ত্বকের পিগমেন্টেশন ঘটতে বাধা দেয়। খেয়াল করবেন, আমাদের নখের রঙ অনেকটা স্বচ্ছ হয়ে থাকে কেননা সেখানে প্রচুর পরিমাণে কেরাটিনের উপস্থিতি রয়েছে।

 

আমরা আমাদের হাত দিয়ে জিনিস ধরে থাকি এবং পায়ে হাঁটি, তাই তারা শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এই অঞ্চলের অতিরিক্ত কেরাটিন আমাদের ত্বককে রক্ষা করে।

সোর্স: National Library of Medicine,America
0 টি ভোট
করেছেন (1,780 পয়েন্ট)
মানুষের শরীরের রঙ ত্বকে উপস্থিত রাসায়নিক দ্রব্য মেলানিন এর উপর নির্ভর করে। ত্বকের যে স্থানে মেলানিনের পরিমান কম থাকে সে স্থানের রঙ ফর্সা ও যে স্থানে মেলানিনের পরিমান বেশি সে স্থানের রঙ কালো হয়ে থাকে। হাত ও পায়ের তালুতে শরীরের অন্যান্য অংশের তুলনায় কম পরিমাণ মেলানিন থাকে। তাই হাত ও পায়ের তালুর ত্বক, শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি ফর্সা হয়ে থাকে

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 416 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 6,313 বার দেখা হয়েছে
03 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)
+10 টি ভোট
2 টি উত্তর 3,550 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 439 বার দেখা হয়েছে

10,939 টি প্রশ্ন

18,648 টি উত্তর

4,750 টি মন্তব্য

884,799 জন সদস্য

27 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 27 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    340 পয়েন্ট

  2. Rayan Alam

    120 পয়েন্ট

  3. ok9ninja03

    100 পয়েন্ট

  4. jiliphbetph

    100 পয়েন্ট

  5. pg99llc

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ গ্যাস মন কি বিস্তারিত পাখি রঙ সমস্যা মৃত্যু বাচ্চা মেয়ে বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...