খাবার গ্রহন করার সময় পানি খাওয়ার সঠিক নিয়ম কি? অনেকে বলেন খাওয়ার সময় পানি না খেতে, খাবার শেষ করে এক-দেড় ঘন্টা পর পানি খেতে। আবার অনেকে বলে খেতে বসার আগে পানি খেতে। আসলে কি করা উচিৎ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
692 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (680 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (680 পয়েন্ট)
খাবারের সাথে, আগে কিংবা পরে পানি খাওয়ার আসলে তেমন কোনো বাধ্যবাধকতা নাই।

আমাদেরকে সাধারণত খাবার খাওয়ার মধ্যে পানি খেতে নিষেধ করা হয় এটা বলে যে, "হজমে অর্থাৎ পরিপাকে সমস্যা হবে"। কিন্তু, এটা ঠিক কতটুকু যুক্তিযুক্ত সেটা জানতে হলে আমাদের আগে পরিপাকক্রিয়া সম্পর্কে জানতে হবে।
আমাদের খাদ্যের পরিপাকক্রিয়া মূলত শুরু হয়ে যায় আমাদের মুখ থেকেই। আমরা খাবার মুখে দেওয়ার সাথে সাথেই লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালা দ্বারা খাবার পরিপাক শুরু হয়। এরপর একে একে পাকস্থলী, যকৃত, অগ্ন্যাশয়, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্রের মাধ্যমে পরিপাকক্রিয়া শেষ হয়।
এখন, সমস্যাটা যেখানে হয়, সেটা হলো... অনেকে মনে করে, "আমরা ভাত খাওয়ার সাথে পানি খেলে, তখন আমাদের পরিপাক ক্রিয়ায় অংশগ্রহণকারী এসব এনজাইম কিংবা পাকস্থলীর এসিড পানির সাথে মিশে পাতলা হয়ে যায়... যার ফলে আমাদের পরিপাক ক্রিয়াও মন্থর হয়ে যায়"।
কিন্তু, এটা আসলে সম্পূর্ণ ভুল একটি ধারণা। এখন পর্যন্ত এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা ভিত্তি পাওয়া যায়নি।
উলটো খাদ্যগ্রহনের সময়ে পানি পান করলে সেটা আমাদের খাদ্য গলাধঃকরণ এর ক্ষেত্রে সহায়তা করে। তাছাড়া, একটি গবেষণায় দেখা গেছে যে, যারা প্রতিবার খাওয়ার আগে আধা লিটার পানি পান করে, তারা প্রতি ১২ সপ্তাহে (প্রায় ৩মাস) ২ কেজি ওজন বেশি কমাতে পারে অন্যদের চেয়ে। কারণ, খাওয়ার আগে পানি পান করাটা আপনাকে অতিরিক্ত খাদ্যগ্রহন তথা শর্করা গ্রহণ করা থেকে বিরত রাখে।
সুতরাং, আপনি খাওয়ার আগে, মাঝে কিংবা পরে যখন খুশি পানি খেতে পারেন। একেক সময় খেলে একেক রকম উপকার পাবেন। এর জন্য কোনো ধরাবাঁধা নিয়ম মানার প্রয়োজন নাই।

লেখাঃ এস, এম, আবু তালহা।

তথ্যসূত্রঃ Healthilne

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 119 বার দেখা হয়েছে
+10 টি ভোট
2 টি উত্তর 3,359 বার দেখা হয়েছে

11,057 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,555 জন সদস্য

48 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 48 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...