বিড়াল অন্ধকারে কিভাবে দেখে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
443 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (520 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)

কথাটা ঠিক নয়। একদম অন্ধকার ঘরে ছেড়ে দিলে বিড়াল কিছু দেখতে পায় না, যেমন মানুষও দেখে না। আসলে বিড়াল যেটা পারে, সেটা হলো আবছা অন্ধকারে খুব ভালো দেখা, মানুষ যেটা পারে না। তাহলে কেন সবাই বলে যে বিড়াল অন্ধকারে দেখে?

এর কারণ হলো প্রায় অন্ধকারে বিড়ালের চোখ জ্বলজ্বল করে জ্বলে। মনে হয় বিড়ালের চোখ থেকে আলো বের হচ্ছে। এ থেকে ধারণা করা হয়, অন্ধকারে বিড়ালের চোখ থেকে বিচ্ছুরিত আলো তাকে দেখতে সাহায্য করে। বিড়ালজাতীয় অন্যান্য প্রাণী, যেমন বাঘ, সিংহ প্রভৃতি প্রাণীর চোখও অন্ধকারে জ্বলে, কিন্তু তার মানে এই নয় যে তারা অন্ধকারে সেই আলোতে দেখে।

বিড়ালের চোখ থেকে কোনো আলো বের হয় না। ওদের চোখে টেপিটাম লুসিডাম নামক এক ধরনের রঙিন কোষের স্তর থাকে। এই স্তরের ওপর আলো পড়লে তা প্রতিফলিত হয়। মনে হয় তাদের চোখ আলো ছড়াচ্ছে।

বিড়াল, বাঘ, সিংহ প্রভৃতি নিশাচর প্রাণী। পুরো অন্ধকারে দেখতে না পারলেও তাদের মুখমণ্ডলের গঠন রাতের হালকা আঁধারে ভালোভাবে দেখতে সাহায্য করে, যেটা মানুষ পারে না।

মানুষের চোখের তুলনায় বিড়ালের চোখ দুটি মুখমণ্ডলের অনেকখানি সামনের দিকে অবস্থিত। এতে সুবিধা হলো এক চোখের দৃষ্টি অন্য চোখের দৃষ্টিক্ষেত্রের ওপর প্রলম্বিত হয়। এই যুগপৎ (বাইনোকুলার) দৃষ্টি ক্ষমতাসম্পন্ন বিড়ালের পক্ষে ছোটাছুটি করে চলা, ইঁদুরের সন্ধান পাওয়া সহজ।

বিড়ালের আরেকটি সুবিধা আছে। এদের চোখ অতিবেগুনি রশ্মির প্রতি খুব সংবেদনশীল। এ কারণে মানুষ দেখতে পায় না এমন অনেক জিনিস ওরা দেখে।

বিড়ালের দৃষ্টিশক্তি সম্পর্কে মানুষের ধারণা অনেকাংশে বাড়তি। এরা প্রখর সূর্যালোকে ভালো দেখে না, সম্পূর্ণ অন্ধকারে তো একেবারেই দেখে না। মাঝারি ও স্বল্প আলোতে এরা ভালো দেখে, সেটা সত্য।

mail Abdul Kaiyum

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 299 বার দেখা হয়েছে
24 জুন 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rafikul Al Imran (5,390 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 684 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 2,002 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 4,666 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 505 বার দেখা হয়েছে

11,008 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,782 জন সদস্য

26 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 26 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    260 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...