সূর্যের দিকে কিছুক্ষন তাকিয়ে থাকলে সমানে কিছু দেখতে সমস্যা হয় কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
497 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (4,030 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (4,030 পয়েন্ট)
এটি "ফটো-ব্লিচিং" নামক একটি প্রভাবের কারণে হয়, এবং এটি আপনার রেটিনার কোষগুলিতে ঘটে, যেটা কিনা আপনার চোখের পিছনের আলোর প্রতি সংবেদনশীল অংশ। এই অংশটি অজস্র এমন কোষের থেকে তৈরী (যাকে রড এবং কোণ বলা হয়), যেগুলি 'আলোর প্রতি সংবেদনশীল' এমন রঙ্গকে ভরা।

 

সাধারণত আপনি আপনার চোখে আসা আলোকে কণা (ফোটন)-এর রূপে গ্রহণ করেন — যা আলোর প্রতি সংবেদনশীল রঙ্গককে, (যাকে 'রেটিনাল' বলা হয়), কিছুটা আলাদা আকারে পরিবর্তন করে কোষগুলিকে উত্তেজিত করে তোলে, এবং সেটা আপনার মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত পাঠাতে সাহায্য করে।কিন্তু, যখন আপনি কোনো অত্যন্ত উজ্জ্বল আলো পরখ করেন, যেমন — কোনও ফ্ল্যাশ, একটি জ্বলন্ত বাল্ব, বা আপনি যদি সূর্যের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকেন, তখন সেই প্রভাবটি কোষগুলিকে অত্যধিক মাত্রায় উত্তেজিত করে তোলে। ফলে, সেই কোষগুলির শান্ত হতে কিছুক্ষণ সময় লাগে।সেই মুহুর্তে, আপনি অস্থায়ীভাবে সেই নির্দিষ্ট অঞ্চলে "আলোর রঙ্গক"-টি হারিয়ে ফেলেন, কারণ, সেটি ফটোনের দ্বারা আঘাত পেয়ে ভেঙে যায়; এবং, যখন এটি পুনরায় তৈরী হয়, তখন আপনি আবার স্বাভাবিকভাবে দেখতে পান।কিন্তু, এই রঙ্গকটি পুনরায় তৈরি হওয়ার সময় অত্যধিক এক্সপোজারের কারণে, আপনি চোখে অন্ধকার একটি স্পট বা সবকিছু ঝাপসা দেখতে পান।

তথ্য সূত্র:—

 

Science Insider

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
1 উত্তর 459 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,067 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,562 জন সদস্য

27 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 27 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. Nusrat11

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...