মেথি খেলে কী কী উপকার হয়? এটি খাওয়ার নিয়ম কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
504 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (6,760 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,160 পয়েন্ট)

মেথির উপকারীতা অনেক। আপনি যদি নিয়মিত মেথি খেতে পারেন, তবে দূরে থাকা যাবে শারীরিক অনেক সমস্যা থেকে। এটি চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না সহজে। 

মেথি খাওয়ার নিয়মঃ-

এক গ্লাস বিশুদ্ধ পানি নিন। এবার তাতে এক চা চামচ মেথি ভিজিয়ে রাখুন সারারাত। সকালে উঠে খালি পেটে সেই পানিটুকু পান করুন। আবার সকালে খালি পেটে শুধু মেথিও চিবিয়ে খেতে পারেন। এতেও মিলবে উপকার। চাইলে মেথি ভেজানো পানির সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে পান করতে পারেন। পাশাপাশি রুটি, পরোটা, ঝোল তরকারি, সালাদ এবং মাছে ব্যবহার করতে পারেন মেথি।

জেনে নিন মেথি খেলে কী উপকার মিলবে-

১.কোলেস্টেরল নিয়ন্ত্রণ করেঃ

মেথিতে থাকে দ্রবণীয় ফাইবার। এর ফলে শরীরের খারাপ কোলেস্টেরল কমানো সহজ হয়। প্রতিদিন সকালে খালি পেটে মেথি খেলে তা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে।

২.কৃমি দূর করেঃ

অনেকেই কৃমির সমস্যায় ভুগে থাকেন। এটি হতে পারে আরও অনেক অসুখের কারণ। বিশেষ করে শিশুদের এই সমস্যায় বেশি ভুগতে দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে মেথি। নিয়মিত মেথি খেলে কৃমি দূর হয়। 

৩.ওজন কমাতে সাহায্য করেঃ

অতিরিক্ত ওজন ও বাড়তি চর্বি নিয়ে মুশকিলে পড়লে মেথির সাহায্য নিতে পারেন। বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে, নিয়মিত মেথি খেলে তা ওজন কমাতে সাহায্য করে এবং অতিরিক্ত চর্বিও ঝরায়। সুস্থ থাকার জন্য তাই নিয়মিত মেথি খান।

৪.ত্বকের দাগ দূর করেঃ

ত্বকে নানা ধরনের দাগ নিয়ে অস্বস্তিতে ভোগেন অনেকে। এ থেকে আপনাকে মুক্তি দিতে পারে মেথি। আপনি যদি নিয়মিত মেথি খান তবে ত্বকের নানা দাগছোপ দূর হবে সহজেই। সেইসঙ্গে ত্বক হবে ভেতর থেকে উজ্জ্বল।

৫.পেটের সমস্যা দূর করেঃ

পেটের নানা সমস্যায় ভুগে থাকেন অনেকেই। এর থেকে মুক্তির জন্য মেনে চলেন নানা উপায়। পেটের সমস্যা থেকে বাঁচার জন্য সবার আগে খেয়াল রাখতে হবে খাবারের দিকে। নিয়মিত মেথি খেলে তা গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্যসহ আরও অনেক সমস্যা থেকে দূরে রাখবে।

তথ্যসূত্রঃ

১.Dhaka Post 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 486 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 746 বার দেখা হয়েছে
26 ফেব্রুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+2 টি ভোট
3 টি উত্তর 500 বার দেখা হয়েছে
03 অক্টোবর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন NAYEM MOLLAH (1,540 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 846 বার দেখা হয়েছে
26 ফেব্রুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 3,193 বার দেখা হয়েছে
26 ফেব্রুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)

10,969 টি প্রশ্ন

18,679 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,226 জন সদস্য

32 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. misbah09

    120 পয়েন্ট

  5. deepasreegi

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...