আমরা চোখ খোলা রেখে হাচিঁ দিতে পারিনা কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
442 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (4,010 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,160 পয়েন্ট)
আমাদের নাক বেশ সংবেদনশীল। তাপমাত্রা বদলে গেল কিংবা নাকে ধুলার মতো খুদে কণা ঢুকল। আর অমনি বাড়িঘর কাঁপিয়ে শুরু হয়ে গেল হাঁচি। আরও অনেক কারণেই হাঁচি আসতে পারে। বলতে পারো, শ্বাসনালি পরিষ্কার রাখার স্বয়ংক্রিয় পদ্ধতি এটি। তবে প্রশ্ন হলো, হাঁচি দেওয়ার সময় আপনাআপনি চোখ বন্ধ হয়ে যায় কেন?

আমরা চাইলে হাত নাড়তে পারি, পা দিয়ে ফুটবলে লাথি দিতে পারি। চোখ বন্ধ বা মেলতেও পারি নিজের ইচ্ছায়। তবে আমাদের শরীরে অনেক কাজ হয় নিজে থেকেই। যেমন পড়ে যাওয়ার সময় দেখবে, হাত তোমার পতন ঠেকানোর চেষ্টা করবে নিজে থেকেই। হাঁচির সময় চোখ বন্ধ হওয়ার ব্যাপারটিও তেমনই। মানবশরীরবিষয়ক বিশেষজ্ঞরা বলেন, আমাদের চোখ রক্ষার জন্য চোখের পেশিই যথেষ্ট। হাঁচির সময় চোখ যদি খোলাও থাকে, তাতেও কোনো সমস্যা নেই। আর তাই চোখ বন্ধের সঙ্গে চোখের নিরাপত্তার চেয়ে বরং রিফ্লেক্স অ্যাকশন বেশি জড়িত। মানে কোনো কাজের পর আরেকটি কাজ স্বয়ংক্রিয়ভাবে হওয়া।

আর তা ছাড়া, ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার বেগে হাঁচি বেরিয়ে আসে। বিশেষজ্ঞরা তো বলেন, কোনো কোনো সময় ১৬০ কিলোমিটার বেগেও হতে পারে। দুর্দান্ত গতিই বলতে হবে। সুতরাং বুঝতেই পারছ, হাঁচির সময় চোখ বন্ধ থাকাই বরং ভালো।

 

সূত্র: হাউ ইট ওয়ার্কস

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+14 টি ভোট
4 টি উত্তর 1,833 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 766 বার দেখা হয়েছে
03 এপ্রিল 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন J R Sany (140 পয়েন্ট)
+10 টি ভোট
3 টি উত্তর 1,308 বার দেখা হয়েছে
05 সেপ্টেম্বর 2020 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 528 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,530 জন সদস্য

103 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 102 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. socolivezutvv

    100 পয়েন্ট

  3. cakhiazbqtv

    100 পয়েন্ট

  4. kubet686com1

    100 পয়েন্ট

  5. booksshirt

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...