বিজ্ঞানীরা তাদের যেকোনো আবিষ্কারের পেটেন্ট করে রাখেন। এই 'পেটেন্ট' কী আর এর প্রয়োজনীয়তা জানতে চাই। - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
444 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (4,010 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (8,580 পয়েন্ট)
পেটেন্ট মানে কৃতিস্বত্ব। সরকার কর্তৃক একজন উদ্ভাবককে এক ধরণের অধিকার প্রদানের অনুমতি পত্রই হচ্ছে পেটেন্ট। এই অধিকার বলে কেউ কোনো উদ্ভাবকের উদ্ভাবন পুনরায় তৈরি, ব্যবহার বা বিক্রয় করতে পারে না।

পেটেন্ট একজন উদ্ভাবকের জন্য অনেক প্রয়োজন। পেটেন্ট না থাকলে কেউ তার অনুমতি ব্যতীত তার উদ্ভাবন বিক্রয় করে লাভ করতে পারে, অথচ এক্ষেত্রে সেই উদ্ভাবকের কোনো লাভ বা কৃতিত্বই থাকল না। তাই উদ্ভাবকেরা তাদের উদ্ভাবনের পেটেন্ট করিয়ে রাখেন।

কোনো উদ্ভাবক চাইলে তার পেটেন্ট কারও কাছে বিক্রি করে দিতে পারেন, ফলে তখন সেই ক্রেতা এই আবিষ্কারের মালিক হবেন এবং যা ইচ্ছা করতে পারবেন। যেমন: ১৮৪৯ সালে ওয়াল্টার হল্ট সেফটি পিন আবিষ্কার করে তার পেটেন্ট করিয়ে রাখেন। তারপর সেই পেটেন্ট এক বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন ৪০০ ডলারে। পরে এই প্রতিষ্ঠান সেফটি পিন বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
3 টি উত্তর 1,442 বার দেখা হয়েছে
02 অক্টোবর 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+5 টি ভোট
2 টি উত্তর 817 বার দেখা হয়েছে
05 ফেব্রুয়ারি 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,634 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,666 জন সদস্য

19 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 17 জন গেস্ট অনলাইনে
  1. Sky88forex1

    100 পয়েন্ট

  2. okwinnuscom

    100 পয়েন্ট

  3. pg66lwq

    100 পয়েন্ট

  4. go88aanet

    100 পয়েন্ট

  5. vin88trade1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...