মাঝে মধ্যে কোনো কাজ করতে গেলে হাত কাপে কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
412 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (430 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (4,010 পয়েন্ট)
হাত কাঁপার রয়েছে বহুবিধ কারণ। অতিরিক্ত দুশ্চিন্তা, উত্তেজনা বা ভয়ের কারণে হাত কাঁপে। অতিরিক্ত কফি এবং অ্যালকোহল সেবনও হাত কাঁপার জন্য দায়ী। থাইরয়েড হরমোনের আধিক্য হলে হাত কাঁপতে পারে। হাঁপানি রোগীদের ব্যবহূত সালবিউটামল ও থিওফাইলিন ওষুধ বা ইনহেলার, মৃগীরোগীদের ব্যবহূত বিভিন্ন খিঁচুনির ওষুধ এবং মানসিক রোগে ব্যবহূত লিথিয়াম ওষুধের কারণেও হাত কাঁপতে পারে।

পারকিনসন রোগ মস্তিষ্কের একটি সমস্যা, যাতে চলাফেরায়, কাজকর্মে জড়তার পাশাপাশি হাতে কাঁপুনি দেখা দেয়। মস্তিষ্কের সেরিবেলাম অংশে সমস্যা হলেও হাত কাঁপতে পারে। হঠাৎ করে অ্যালকোহল বা অন্য মাদকদ্রব্য ছেড়ে দিলে তার প্রতিক্রিয়ায় হাত কাঁপতে পারে। কোনো কোনো সময় হাত দিয়ে কোনো কিছু ধরতে গেলে বা সূক্ষ্ম কাজ করতে গেলে কাঁপুনি শুরু হয়। এটি বয়স্কদের ও দুশ্চিন্তাগ্রস্ত রোগীদের বেশি হয়। ডায়াবেটিসের রোগীদের হাত কাঁপতে শুরু হলে চিনির মাত্রা কমে গেছে কি না লক্ষ করুন। এক গ্লাস চিনির শরবত বা গ্লুকোজ দ্রবণ খেয়ে নিলে এই কাঁপুনি থেমে যাবে। অতিরিক্ত দুশ্চিন্তা, কফি ও অ্যালকোহল এড়িয়ে চলুন। কাঁপুনি হয় এমন কোনো ওষুধ সেবন করছেন কি না দেখুন। তার পরও কাঁপুনি হলে স্নায়ু, মস্তিষ্ক, হরমোন বা অন্য কোনো রোগ আছে কি না জানার জন্য চিকিৎসকের শরণাপন্ন হোন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
1 উত্তর 436 বার দেখা হয়েছে
+10 টি ভোট
2 টি উত্তর 3,546 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 1,422 বার দেখা হয়েছে
15 এপ্রিল 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)
+7 টি ভোট
2 টি উত্তর 2,646 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 410 বার দেখা হয়েছে

10,931 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,729 জন সদস্য

20 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 19 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. cakhiaamer

    100 পয়েন্ট

  5. voxrocasino

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...