জেমস ওয়েব টেলিস্কোপে কেন বিগ ব্যাংয়ের ছবি পাওয়া যাবে না? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
325 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (7,560 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (7,560 পয়েন্ট)

নাসা প্রায় ১ হাজার ৩০০ কোটি বছর আগের গ্যালাক্সির ছবি প্রকাশ করে বিশ্বের মানুষকে চমকে দিয়েছে। এর আগে নাসা বেশ কিছু টেলিস্কোপ মহাশূন্যে পাঠিয়ে দূরবর্তী অনেক গ্যালাক্সির ছবি ধারণ করেছে। তবে সেগুলো হয়তো ৩০-৪০ কোটি বছর আগে সৃষ্ট গ্যালাক্সি। তার মধ্যে চমক ছিল। মানুষ এখন মহাজগতের আরও অনেক তথ্য জানার সম্ভাবনা দেখছে।

এখন মানুষ ভাবছে, প্রায় ১ হাজার ৩০০ কোটি বছর আগের মহাকাশের কোনো গ্যালাক্সির ছবি ধারণ করা যদি সম্ভব হয়, তাহলে এই মহাজগতের সৃষ্টির সূচনালগ্নেরও একটি চিত্র হয়তো তুলে ধরা সম্ভব হবে। কারণ, মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, বিগ ব্যাংয়ের মাধ্যমে প্রায় ১ হাজার ৩৮০ কোটি বছর আগে এই মহাবিশ্বের সূচনা ঘটেছিল। এখন ১ হাজার ৩০০ কোটি বছর আগের ছবি এসে গেছে। তাহলে আর মাত্র কয়েক কোটি বছর আগের মহাজগতের ছবি পাওয়া তো সময়ের ব্যাপারমাত্র।

কিন্তু বিজ্ঞানীরা বলছেন, আরও আগের কোনো গ্যালাক্সির সৃষ্টি-মুহূর্তের ছবি জেমস ওয়েব টেলিস্কোপে হয়তো ধরা পড়বে, কিন্তু বিগ ব্যাংয়ের সূচনালগ্নের ছবি তোলা সম্ভব হবে না। কেন? সেটাই বলছি। সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসের সায়েন্স টাইমসে এ বিষয়ে একটি বিস্তৃত লেখা ছাপা হয়েছে। কেনেথ চ্যাংগের সংক্ষিপ্ত লেখাটি ১৯ জুলাই দ্য নিউইয়র্ক টাইমসের অনলাইনে প্রকাশিত হয়েছে। কী বলছেন বিজ্ঞানীরা?

বিগ ব্যাংয়ের বিভিন্ন বৈশিষ্ট্য মহাকাশবিজ্ঞানীরা আগেও বিভিন্ন সময়ে ব্যাখ্যা করেছেন। নাসার কসমিক ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোরার ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্ল্যাংক মিশন এ বিষয়ে অনেক তথ্য বিশ্লেষণ করেছে। ফলে বিগ ব্যাংয়ের অনেক বিষয়ই জানা গেছে। যদি তা-ই হয়, তাহলে বিগ ব্যাংয়ের ছবি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কেন ধারণ করতে পারবে না?

এর প্রধান কারণ হলো, জেমস ওয়েব টেলিস্কোপ অসাধ্যসাধন করতে পারছে। কারণ এই টেলিস্কোপ দূরবর্তী গ্যালাক্সি থেকে বিচ্ছুরিত ইনফ্রারেড আলোকরশ্মি বেছে নিতে পারে।

কিন্তু কসমোলজিক্যাল পর্যবেক্ষণে দেখা গেছে, বিগ ব্যাংয়ের সময় বিচ্ছুরিত মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্য ইনফ্রারেড আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে অনেক বড়। ফলে জেমস ওয়েব টেলিস্কোপে সেটা ধরা পড়বে না।

তাই বিগ ব্যাংয়ের চিত্র পাওয়ার জন্য হয়তো আমাদের আরও কিছুকাল অপেক্ষা করতে হবে। নতুন গুণসম্পন্ন টেলিস্কোপ হয়তো অনাগত ভবিষ্যতে এই অসাধ্যসাধন করবে।

লেখক: আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলো এবং মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার সম্পাদক

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 1,311 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 378 বার দেখা হয়েছে
20 জুলাই 2022 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nirjon Barua (7,990 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 667 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 369 বার দেখা হয়েছে

10,907 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,746 টি মন্তব্য

871,248 জন সদস্য

22 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 22 জন গেস্ট অনলাইনে
  1. ceogem88justinvu

    100 পয়েন্ট

  2. sunwinbjpnet

    100 পয়েন্ট

  3. BebeDavison

    100 পয়েন্ট

  4. sunwin9cn42

    100 পয়েন্ট

  5. bl555vegas

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...