কিটোফোবিয়া কী এবং কেন হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
401 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)

চুল হচ্ছে আমাদের শরীরের একটি অংশ।  এটি অন্তস্ত্বক বা ত্বকের বহিঃস্তরে অবস্থিত ফলিকল থেকে উৎপন্ন চিকন লম্বা সুতার মতোন প্রোটিন তন্তু। কিন্তু কখনো কি শুনেছেন, চুলের প্রতি কারো ভীতি কাজ করে? 

কিটোফোবিয়া হচ্ছে  এমন একটি বিরল প্রজাতির ফোবিয়া, যেটি কি না অস্বাভাবিক, অসহ্যকর এবং অবিচল চুলের প্রতি ভয় সৃষ্টি করে। এই কিটোফোবিয়া নামটি এসেছে গ্রীক শব্দ "কাইটো" যার অর্থ "চুল হারানোর ভয়" এবং "ফোবস" যার অর্থ "ভয়" থেকে। কিটোফোবিয়ার আবার ট্রাইকোপ্যাথোফোবিয়া নামেও পরিচিত, যেখানে গ্রীক শব্দ "ট্রাইকো" অর্থ "চুল" এবং "প্যাথো" অর্থ "রোগ"। তাহলে ট্রাইকোপ্যাথোফোবিয়ার অর্থ দাঁড়ায় " চুলের রোগের ভয়"। 

সারাবিশ্বের মানুষ যখন তাদের চুলের যত্ন নিতে টাকা এবং সময় ব্যয় করতে ব্যস্ত, তখন কিটোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা নিজেদের চুল থেকে দূরে রাখার চেষ্টায় উদগ্রীব। এমনকি তারা অন্যান্য প্রাণীর চুল বা লোমকেও ভয় পায়। 

কিটোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা চুলের স্টাইল করা তো উপেক্ষা করেই, এমনকি তারা স্যালুন কিংবা নাপিতের কাছে যেতেও ভয় পায়। তারা মনে করে, এসব করার ফলে হয়তো তাদের চুলের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। কিছু মানুষ তো তাদের চুল স্পর্শ করতেও ভয় পায় এই কারণে যে, যদি তাদের চুল পড়ে তারা ন্যাড়া হয়ে যায়। 

এখন জানবো এই কিটোফোবিয়ার কারণ কি? 
কিটোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা মনে করেন যে, তারা যদি চুল স্পর্শ করেন, তবে তা নোংরা হবে যাবে। এর কারণ হচ্ছে, অতিরিক্ত চুল পড়ে যাওয়া। অনেকেরই আছে চুলে খুশকি,উকুন অথবা কিছু ফাঙ্গাল ইনফেকশনের কারণে চুল পড়তে থাকে এবং সেখান থেকেই মূলত এই ফোবিয়ার উৎপত্তি হয় ওই ব্যক্তির মধ্যে। এছাড়াও লোমশ ব্যক্তির সংস্পর্শে থাকতে থাকতেও এক ধরনের নেতিবাচকতার সৃষ্টি হয়,যার ফলে ব্যক্তিটি কিটোফোবিয়ায় আক্রান্ত হতে পারে। 

এবার কিটোফোবিয়ার লক্ষণগুলো জেনে নেই - 
১. চুল দেখার সাথে সাথেই ব্যক্তির মধ্যে কম্পনের সৃষ্টি হয় এবং সে ভয় পেতে শুরু করে। 
২. দীর্ঘদিন ধরে বমি বমি ভাব কিংবা বিভিন্ন ধরনের গ্যাসট্রিক জাতীয় সমস্যায় আক্রান্ত থাকলেও এই ফোবিয়া দেখা যায়। 
৩. চুল নিয়ে সবসময় চিন্তা করতে করতে, বাস্তবজীবনে কেমন একটা পাগলামি বোধ করে। 
৪. আক্রান্ত ব্যক্তি সর্বদা স্যালুন এড়িয়ে চলে।
৫. মাঝে মাঝে চুল মেঝেতে পড়ে থাকতে দেখলেও তাদের প্যানিক অ্যাটাক হয়।

এখন প্রশ্ন হচ্ছে, এই রোগের  কি কোনো চিকিৎসা বা সমাধান নেই? অবশ্যই আছে, প্রতিটি সমস্যারই সমাধান রয়েছে। এরজন্য ভালো মানের ঔষধ এবং সাইকোথেরাপি রয়েছে, যার মাধ্যমে আক্রান্ত ব্যক্তি অনেকটাই সুস্থ থাকবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।

লেখকঃ Nafisa Tasmiya | Science Bee

#science #bee #facts #phobia #hair #fear

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 673 বার দেখা হয়েছে
26 অগাস্ট 2023 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Jihan (1,040 পয়েন্ট)
+4 টি ভোট
1 উত্তর 1,414 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 424 বার দেখা হয়েছে
17 এপ্রিল 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fahad Alamgir Dhruba (24,290 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 391 বার দেখা হয়েছে
17 এপ্রিল 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fahad Alamgir Dhruba (24,290 পয়েন্ট)

10,922 টি প্রশ্ন

18,623 টি উত্তর

4,748 টি মন্তব্য

876,214 জন সদস্য

43 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 42 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    540 পয়েন্ট

  2. Aviator Game

    180 পয়েন্ট

  3. bobbyanderson0

    140 পয়েন্ট

  4. Curiouschemist456

    120 পয়েন্ট

  5. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত মহাকাশ প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত গ্যাস রঙ পাখি সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...