পিঁপড়া বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে দিলে কি হবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
936 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

পিঁপড়া অনেক হালকা প্রতঙ্গ। এদের ভর অনেক কম এবং এদের দেহে কোনো হাড় নেই। হাড়ের পরিবর্তে এদের দেহে বহিঃকঙ্কাল আছে যা তাদেরকে সব আঘাত থেকে রক্ষা করে। পিঁপড়ার শরীরের গঠন এমন যে এটিকে উড়োজাহাজ থেকে ফেলে দিলেও ব্যথা পাবে না। দেখা যাবে পিঁপড়া বাতাসে ভেসে চলে যাচ্ছে। তাছাড়া কোনো বস্তু যখন বাতাসের মাঝে দিয়ে পড়ে তখন এর ভর, আকার, আকৃতির উপর নির্ভর করে এর terminal velocity। পিঁপড়ার terminal velocity 6.4 km/h। পিঁপড়াকে কোনো ব্লিল্ডিং এর ছাদ থেকে ফেলে দিলে এটি terminal velocity তে পৌঁছে যাবে, যার জন্য কোনো ক্ষতি হবেনা।

© নিশাত তাসনিম (সায়েন্স বী)

0 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

আপনি ১০ তলা উঁচু ভবনের ছাদ থেকে একটা পিঁপড়া নিচে ফেলে দিলেন। এতে যে তার মরার কোনো আশঙ্কা নেই, তা সবাই বোঝে। কারণ, এত হালকাভাবে সে মাটিতে পড়বে যে টেরই পাবে না। সাধারণভাবে আমরা ধরে নিই যে পিঁপড়ার ওজন কম বলেই তার কিছু হয় না। কথাটা এক অর্থে ঠিক। কিন্তু এর ভেতরে আরও কিছু হিসাব আছে। কোনো প্রাণীর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা—প্রতিটির পরিমাপ যদি ১০ ভাগের এক ভাগে নামিয়ে আনি, তাহলে তার ওজন এক হাজার ভাগের এক ভাগ কমে যাবে। কিন্তু এর পৃষ্ঠতল কমবে মাত্র ১০০ ভাগের এক ভাগ। ফলে উঁচু থেকে ছোট পোকামাকড় যে শক্তিতে নিচের দিকে পড়ে, তার ১০ গুণ বেশি প্রতিবন্ধকতা তার ওপর কাজ করে। তাই তার তেমন কিছু হয় না। আমরা বলতে পারি, ৩০ তলা কোনো ভবনের ওপর থেকে একটি তেলাপোকা পড়ে গেলে, মাটি যদি একটু নরম হয়, তাহলে সে এত উঁচু থেকে পড়েও দিব্যি হেঁটে চলে যাবে। ধেড়ে ইঁদুর মারা যাবে। মানুষের হাড়গোড় ভেঙে যাবে।

সূত্র - প্রথম আলো

0 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)
আপনি ২০ তলা উঁচু ভবনের ছাদ থেকে একটা পিঁপড়া নিচে ফেলে দিলেন। এতে যে তার মরার কোনো আশঙ্কা নেই, তা সবাই বোঝে। কারণ, এত হালকাভাবে সে মাটিতে পড়বে যে টেরই পাবে না। সাধারণভাবে আমরা ধরে নিই যে পিঁপড়ার ওজন কম বলেই তার কিছু হয় না। কথাটা এক অর্থে ঠিক। কিন্তু এর ভেতরে আরও কিছু হিসাব আছে। কোনো প্রাণীর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা—প্রতিটির পরিমাপ যদি ১০ ভাগের এক ভাগে নামিয়ে আনি, তাহলে তার ওজন এক হাজার ভাগের এক ভাগ কমে যাবে। কিন্তু এর পৃষ্ঠতল কমবে মাত্র ১০০ ভাগের এক ভাগ। ফলে উঁচু থেকে ছোট পোকামাকড় যে শক্তিতে নিচের দিকে পড়ে, তার ১০ গুণ বেশি প্রতিবন্ধকতা তার ওপর কাজ করে। তাই তার তেমন কিছু হয় না। আমরা বলতে পারি, ৩০ তলা কোনো ভবনের ওপর থেকে একটি তেলাপোকা পড়ে গেলে, মাটি যদি একটু নরম হয়, তাহলে সে এত উঁচু থেকে পড়েও দিব্যি হেঁটে চলে যাবে। ধেড়ে ইঁদুর মারা যাবে। মানুষের হাড়গোড় ভেঙে যাবে।

তথ্যসুত্রেঃ প্রথম আলো

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
2 টি উত্তর 1,031 বার দেখা হয়েছে
+11 টি ভোট
2 টি উত্তর 8,723 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 178 বার দেখা হয়েছে
17 মে 2025 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Khairul_Alom_Fardush (1,150 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 419 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,533 জন সদস্য

29 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 29 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. bdokworld

    100 পয়েন্ট

  3. go88orgvc1

    100 পয়েন্ট

  4. Okvndtrangchutop

    100 পয়েন্ট

  5. hitclub9nl

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...