লিফটে কেন আয়না থাকে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
715 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

বহুতল ভবনগুলোতে এখন আর লিফট ছাড়া ভাবাই যায় না। কষ্ট আর সময় দুটোই কমাতে লিফটের বিকল্প নেই। যদি ভাবেন লিফটে আয়না শুধু ড্রেসিংটেবিলের কাজ সারে তবে সেটি হবে আপনার ভুল ধারণা। লিফটে আয়না রাখার পেছনে আরও অনেক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে :

১. সুরক্ষা : লিফটের আয়না রাখার পিছনে মূল কারণ সুরক্ষা। আপনার পাশের বা পিছনের ব্যক্তি কী করছেন মুখ ঘুরিয়ে তা দেখা আপনার পক্ষে সম্ভব নয়। কিন্তু আয়না থাকলে খুব সহজেই তা জানতে পারবেন। প্রথম দিকে লিফট থাকত অভিজাতদের বাড়ি এবং বিলাসবহুল হোটেলেই। সেখানে তাদের প্রাণ সংশয় থাকত। সেই ভয় কাটাতে আয়না লাগানো হয়।

২. হুইলচেয়ার : আয়না থাকলে হুইলচেয়ার ব্যবহারকারীদেরও খুব সাহায্য হয়। লিফটের ভিতরে এগিয়ে আসতে বা পিছিয়ে যাওয়ার প্রয়োজন হলে, আয়না দেখে খুব সহজেই তারা পিছনে কতটা জায়গা আছে তা বুঝতে পারেন।

৩. ক্লসট্রোফোবিয়া : ছোট এবং বদ্ধ স্থানে ভয়, অনেকেরই এই ফোবিয়া আছে। যার জন্য তারালিফটে উঠতে ভয় পান। এই ভয় কাটাতে কাজ করে আয়না। আয়না লাগানো থাকলে লিফটে অনেকটাই জায়গা আছে মনে হয়। ভিতরে আটকা পড়ার ভয়টাও অনেকটা কমে আসে।

৪. একঘেয়েমি : যাদের অফিস বহুতলের অনেকটা উপরে, অনেকটা সময় তাদের লিফটে কাটাতে হয়। সেই সময়টা যদিও এমন বেশি কিছু নয়। তা সত্ত্বেও ওই সময়টুকুই তাদের কাছে লিফটে  থাকাটা বিরক্তির হয়ে দাঁড়ায়। কারণ ভিতরে চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর করার কিছুই থাকে না। আর এই একঘেয়েমি কাটাতে আয়নার তুলনা হয় না। নিজেকে দেখতে দেখতেই কখন যে গন্তব্য ফ্লোরে পৌঁছে যাবেন টের পাবেন না।

- যুগান্তর

0 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)

ক্লাসট্রোফোবিয়া হলো এক ধরনের ভয়, এই রোগে আক্রান্তরা লিফটে ওঠার পর নিজেদের ছোট্ট একটি ঘরে বন্দী মনে করতে পারেন। আয়না তাদেরকে প্রশস্ত একটা জায়গা দেখিয়ে থাকে। যা তাদের স্বস্তি বোধ করতে বিশেষভাবে সহায়তা করে। আর তাই লিফটে সব সময় বা বলা যায়, প্রায় লিফটে আয়না ব্যবহার করা হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 290 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 1,002 বার দেখা হয়েছে
+5 টি ভোট
1 উত্তর 764 বার দেখা হয়েছে
+10 টি ভোট
4 টি উত্তর 2,865 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 8,922 বার দেখা হয়েছে

10,933 টি প্রশ্ন

18,634 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,042 জন সদস্য

39 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 39 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    360 পয়েন্ট

  2. QBES TechHub

    120 পয়েন্ট

  3. শাহাদাত

    110 পয়েন্ট

  4. 8Xbet6me

    100 পয়েন্ট

  5. 33wint2org

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...