রাণী মৌমাছি কিভাবে হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,295 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

2 উত্তর

0 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

বিশ্বে যত প্রজাতির মৌমাছি আছে তার মধ্যে চার প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে পারে। সব মৌচাকেই থাকে তিন ধরনের মৌমাছি। এরা হলো: রাণী (উর্বর মৌমাছি), কর্মী (স্ত্রী বন্ধ্যা মৌমাছি) ও পুরুষ (ড্রোন মৌমাছি)। আমরা জানি, একটি মৌচাকে একজন রাণী মৌমাছি থাকে। রাণী মৌমাছি অন্যান্য মৌমাছিদের তুলনার বড় আকৃতির হয় এবং তার প্রধান কাজ হলো সন্তান জন্ম দেওয়া। রাণী মৌমাছি দৈনিক ১৫০০ থেকে ২৫০০ ডিম পাড়ে।

রাণী মৌমাছির প্রার্থীরা যখন লার্ভা দশায় থাকে তখন তাদেরকে খাওয়ানো হয় The Royal Jelly। এটি প্রোটিন, ফ্যাটি এসিড, ভিটামিন, খনিজ, সুগার, অ্যামাইনো অ্যাসিডের মিশ্রণে তৈরি পুষ্টিকর খাবার। রয়্যাল জেলি নিঃসরণ হয় কর্মী মৌমাছিদের মাথা থেকে। অন্যান্য মৌমাছির লার্ভাদের প্রথম তিন দিন এই খাবার দেওয়া হয়, তারপর তাদের খাবার হিসেবে থাকে মৌরুটি। এই রয়্যাল জেলিতে আছে এক ধরনের রাসায়নিক উপাদান যার জন্য রাণী মৌমাছি নেত্রী স্বভাবের হয়। 

রাণী মৌমাছি প্রার্থীর লার্ভাগুলো থেকে যে মৌমাছি সবার আগে পূর্ণাঙ্গ মৌমাছিতে রুপান্তর হয় সে অন্যান্য রাণী প্রার্থীদের হত্যা করে। আর যদি কয়েকটি মৌমাছি একসাথে পূর্ণাঙ্গ হয়ে বেরিয়ে আসে তবে তাদের মধ্যে যুদ্ধে যে জয়ী হয় সেই হয় মৌচাকে একমাত্র রানী। রাণীর মৌমাছির আয়ুষ্কাল হয় ২ থেকে ৩ বছর। রাণী মৌমাছি জীবনের প্রায় পুরোটা সময় কাটায় ড্রোনদের মাধ্যমে ডিম নিষিক্ত করে এবং মৌচাকে ডিম পেড়ে।

রাণী মৌমাছি ফেরোমন নির্গত করে যার জন্য পুরুষ মৌমাছিরা উত্তেজিত হয়ে যায়। তখন রাণী মৌমাছি নিজের পছন্দমত পুরুষের সাথে মিলন করে। পর্যায়ক্রমে ১৮ থেকে ২০ টি পুরুষের সাথে মিলিত হয় রানী মৌমাছি। রাণী মৌমাছির সাথে মিলনের পরপরই মারা যায় পুরুষ মৌমাছি। কারণ মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেলাস বা যৌনাঙ্গ ভেঙ্গে যায়। এই মিলনকে বলা হয় The Dramatic Sexual Suicide। রানী মৌমাছি জীবনে কেবল একবারই মিলন হলেও শুক্রাণু জমিয়ে রেখে বাকি জীবন ডিম পাড়ে।

রাণী মৌমাছি যখন বৃদ্ধ হয় তখন আর ডিম নিষিক্ত করতে পারেনা এবং ঠিকভাবে নেতৃত্বও দিতে পারেনা। তখন সমস্ত কর্মী মৌমাছিরা রানীর চারপাশে এসে জড়ো হয়ে ধীরে ধীরে চাপ দিতে থাকে। রাণী মৌমাছি এই চাপ ও উত্তাপে মারা যায়। এই মৃত্যুকেই বলে ক্যাডেল ডেথ বা মৃত্যু আলিংগন)।

© নিশাত তাসনিম (সায়েন্স বী)

0 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)

রাণী দু,ধরনের ডিম পাড়ে-নিষিক্ত ডিম (শুক্রাণু মিশানো) ও অনিষিক্ত ডিম (শুক্রাণু অমিশানো)। রাণী কোন ধরনের ডিম পাড়বে তা তার ইচ্ছাধীন। নতুন রাণী তৈরী হবে নিষিক্ত ডিম থেকে। শ্রমিক মৌমাছির তত্ত্ববধানে এক বিশেষ ধরনের খাবার (রয়াল জেলী বা রাজসুধা) খেয়ে নতুন রাণী তৈরী হয়।

তথ্যসুত্রেঃ উইকিপিডিয়া

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 583 বার দেখা হয়েছে
+8 টি ভোট
2 টি উত্তর 763 বার দেখা হয়েছে
+9 টি ভোট
3 টি উত্তর 4,977 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,507 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

904,552 জন সদস্য

114 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 112 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. rikvipvndev

    100 পয়েন্ট

  4. Mm99nikocncom

    100 পয়েন্ট

  5. thelivlit

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...