কুকুর কেন গাড়ির চাকা ও বিদ্যুৎতের খুঁটিতে প্রস্রাব করে ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
2,767 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

1 উত্তর

0 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

আমরা রাস্তায় প্রায় কোন না কোন ঘটনার সাক্ষি হয়ে থাকি। বিশেষ করে  রাস্তায় বেরিয়ে এমন কিছু জিনিস নজরে আসে যা সত্যি আমাদের মনে কৌতূহলের  সৃষ্টি করে। এই যেমন আপনি যদি খেয়াল করে থাকেন, দেখবেন কুকুর বেশিরভাগ সময়ই কোন চারচাকা গাড়ি, মোটর সাইকেল বা কোন বৈদ্যুতিক খুঁটি দেখলেই সেখানে  গিয়ে প্রসাব করে। আবার অনেক সময় একদল কুকুর একসাথে আসে এদিকে ওদিকে শুঁকতে শুঁকতে সেই  গাড়ির চাকা বা খুঁটির কাছে গিয়ে একটু প্রসাব করে চলে যায়। আর এটা লক্ষ্য  করার পর প্রায় সকলের মনেই প্রশ্ন উঠবে যে কেন? রাস্তায় এতো জায়গা থাকতে  কেন গাড়ির চাকাতেই তারা মূত্র ত্যাগ করে? আসলে এর পিছনে রয়েছে কুকুরদের  এক মনস্তাত্বিক দিক। যা শুনলে অবাক হবেন আপনি! সাধারনত, কুকুরদের এই কাজের  পিছনে তিনটি যুক্তি কাজ করে। চলুন জেনে নিন সেগুলিকে কি কি :


১)  কুকুর  প্রসাব করার সময় সাধারণত গাড়ির চাকা খুঁজে থাকে কারণ এর ফলে তারা অতি  সহজেই নিজের এলাকার চিহ্নিত করতে পারে। এছাড়া নিজেদের সঙ্গীর সাথে যোগাযোগ  করার এটি কুকুরের কাছে সহজ পথ। আসলে মাটিতে প্রসাব করলে তা নিমিষেই মিশে  যায়, যেহেতু গাড়ির চাকা মাটি থেকে একটু উঁচুতে থাকে তাই প্রস্রাবের গন্ধ  বেশিক্ষণ থাকে। ফলে, নিজেদের সুবিধার্থে প্রসাব করার জন্য তারা বেছে নেয়  গাড়ির চাকাকে।


২) উপরিউক্ত কারণের মতোই কুকুর কোন বৈদ্যুতিক খুঁটি দেখলে সেখানে প্রসাব  করে থাকে। এছাড়াও এর মাধ্যমে কুকুর অতি সহজে বুঝতে পারে যে তারা তাদের  নিজের এলাকাতেই রয়েছে। আর গাড়ির চাকার মতোই বৈদ্যুতিক খুঁটি মাটি থেকে  বেশ উঁচুতে থাকে। যার ফলে তাদের মধ্যে গন্ধ বেশি দূর ছড়িয়ে ফেলে।


৩) এছাড়াও মনে করা হয় গাড়ির চাকার টায়ারের গন্ধ কুকুরদের কাছে বেশ  পছন্দের। টায়ারের গন্ধে আকৃষ্ট হয়েই চারাদিক শুঁকতে শুঁকতে সেই গাড়ির  চাকাতে গিয়েই তারা প্রসাব ত্যাগ করেন।


আসলে মানুষের কাছে যেমন তাদের  বসবাসের অঞ্চল একটা ভরসা ও নিরাপত্তার স্থান হয়ে ওঠে, ঠিক তেমনই একটি  কুকুরের কাছে নিজেদের নিজেদের এলাকার চিহ্নিত করার এটাই একমাত্র পথ। আর এর  জন্য তাদের খাবারেও অন্য কোন এলাকার কুকুর ভাগ বসাবে না এবং অনান্য কুকুরের  সঙ্গে ঝামেলাও হবে না। যেই স্থানে যেই কুকুরের বসবাস সেখানে শুধু তারাই থাকবে কোন বাহিরাগত কুকুর  এসে প্রবেশ করতে পারবে না। কেননা গাড়ির চাকায়, বৈদ্যুতিক খুঁটিতে মূত্র  ত্যাগ করার কারণে এলাকার সীমান্ত স্পষ্টই চিহ্ন থাকে।

© Kazi Smrity | https://bongohunt.com/

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
3 টি উত্তর 3,944 বার দেখা হয়েছে
28 জানুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)
+9 টি ভোট
2 টি উত্তর 1,279 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 1,015 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 893 বার দেখা হয়েছে

10,968 টি প্রশ্ন

18,678 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,354 জন সদস্য

84 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 84 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2050 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. showravdas11

    120 পয়েন্ট

  4. Vnd88social

    100 পয়েন্ট

  5. 90phutzytv

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...