মুখে বরফ ঘষে কি মুখের বিচি বা ব্রণ দূর করা সম্ভব? বা মুখে বরফ ঘষলে কি কোনো উপকারিতা আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,543 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (260 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (9,290 পয়েন্ট)

সৌন্দর্যচর্চায় বরফ ও বাষ্পের ব্যবহার বেশ পুরোনো। পরস্পর বিপরীতধর্মী এ যৌগ ত্বকের নানা সমস্য সমাধানে বেশ কার্যকর। তবে এগুলোর ব্যবহারে চাই দক্ষ হাত। এ জন্য যাঁরা নিয়মিত পারলারে যান, তাঁরা হয়তো খেয়াল করেছেন, সেখানে বিভিন্ন ধরনের বিউটি ট্রিটমেন্টে নানাভাবে আইস এবং স্টিম ব্যবহার করে।

কারণ, ত্বকের ওপর কতটুকু তাপমাত্রা সহনীয় তা জানতে এবং বুঝতে হবে। তা না হলে হতে পারে হিতে বিপরীত। আর সে জন্য জেনে নিতে হবে কিছু কৌশল। তবেই না আপনি বাড়িতেও সৌন্দর্যচর্চায় এগুলো ব্যবহার করতে পারেন।

ত্বকে বরফ ব্যবহারের উপকারিতাঃ
* ত্বকের ইনফ্ল্যামেশন, রেডনেস, অ্যালার্জি ইত্যাদির জন্য ব্যবহার করা যেতে পারে বরফ।
* ঘন ঘন মুখ ঘেমে যাওয়ার প্রবণতা থাকলে, মেকআপে ব্যাঘাত ঘটতে পারে। এখানেও সমস্যার সমাধান করবে বরফ। মেকআপ করার কিছুক্ষণ আগে পাঁচ মিনিট পুরো মুখে বরফ চেপে চেপে লাগান। ঘাম কম হবে।
* ডার্ক সার্কল, পাফি আইস ইত্যাদি কমাতেও বরফ খুব কার্যকর।
* ফেসিয়াল থ্রেডিংয়ের পর অনেকেরই মুখে র‌্যাশ হয়। মুখে মিনিট পাঁচেক বরফ ঘষে নিলেই র‌্যাশ থেকে রেহাই পাওয়া যাবে।



* আইব্রো বা আপারলিপ থ্রেড করার আগে ওই অংশে কিছুক্ষণ বরফ চেপে ধরুন। এতে ব্যথার অনুভূতি কম হবে।
* বরফ ব্যবহারে অসুবিধা থাকলে বরফ ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। একই ফল পাবেন।
* অ্যাকনে থেকে পুঁজ বা রক্তক্ষরণ বন্ধ করতে অ্যাকনের ওপর খানিকক্ষণ বরফ চেপে রাখুন। অ্যাকনের ফোলাভাবও অনেক কমে যাবে।
ত্বকের নানা সমস্যায় বরফ এবং বাষ্প কাজে লাগালেও আর্দ্রতা কিংবা হাইড্রেশনের জন্য সাধারণ পানির কোনো বিকল্প নেই। তা ছাড়া বরফ এবং বাষ্প দুই-ই অতিরিক্ত ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে আসতে পারে। বিশেষত স্টিমের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কারণ, পানির তাপমাত্রা প্রয়োজনাতিরিক্ত থাকলে ত্বক পুড়ে যেতে পারে। সপ্তাহে একবার বা দুবারের বেশি স্টিম নেওয়া বা বরফ ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত।

©️প্রথম আলো

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+10 টি ভোট
1 উত্তর 1,160 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 687 বার দেখা হয়েছে
15 অক্টোবর 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Kanija Afroz (2,140 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 483 বার দেখা হয়েছে
+18 টি ভোট
3 টি উত্তর 2,347 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,634 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,436 জন সদস্য

17 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 16 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    360 পয়েন্ট

  2. শাহাদাত

    110 পয়েন্ট

  3. qs88is

    100 পয়েন্ট

  4. psychedelicranger1

    100 পয়েন্ট

  5. thepokiesnetcas

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...