পায়রার মাধ্যমে বার্তা আদানপ্রদানে সময় পায়রা কি করে এতো দূরের পথ সঠিকভাবে চিনে থাকে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+18 টি ভোট
677 বার দেখা হয়েছে
করেছেন (1,730 পয়েন্ট)
পূনঃরায় খোলা করেছেন

1 উত্তর

+5 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

আগে ছোট্ট একটা তথ্য বা পরিসংখ্যান দিই //

প্রায় পাঁচ হাজার বছর আগে থেকে পায়রাকে বার্তাবহ হিসেবে ব্যবহার করা শুরু হয়। সাধারণত গুপ্তচররা এই ধরনের পায়রা ব্যবহার করতো। আর এই পায়রাগুলো কে রাখা হত আলাদা ভাবে চিহিত করে। এইসব পায়রাগুলো ছিল মূলত ওড়ানোর জন্য। প্রশিক্ষণ তো দেওয়া হতই।

এবার আসি উত্তরে। প্রশ্নটা বেশ মজার। সত্যিই তো!! ভাববার কথা বটে //

পায়রার মাধ্যমে চিঠি আদান প্রদান করতে পায়রার একটি বিশেষ গুণ বা বৈশিষ্ট্যের সাহায্য নেওয়া হয়। পায়রা কে যেখানেই ছেড়ে দেওয়া হোক না কেন পায়রা ঠিক পথ চিনে নিজের বাসস্থানে চলে যেতে পারে।

এখন কথা হল, আপনি যেমন ভাবছেন, পায়রা দিয়ে চিঠি পাঠানো আজকালকার দিনের মেইল সার্ভিসের মত একেবারেই নয়। আপনি পায়রার পায়ে চিঠি বেঁধে বললেন "যা ব্যাটা পায়রা, অমুক জায়গায় অমুক ঠিকানায় চিঠি পৌঁছে দিয়ে আয়" আর পায়রা ওই ঠিকানায় চিঠি দিয়ে আসবে — এমনটা নয়। জেনে রাখুন, যাকে চিঠি পাঠাচ্ছেন, পায়রাটা তারই হতে হবে।

image

মনে করুন, আমি ঢাকা গিয়েছি। সেখান থেকে ঢাকার অবস্থা আমি কলকাতার এক বন্ধুকে জানাবো। এজন্য আমাকে ওই কলকাতার বন্ধুর পায়রা নিয়ে যেতে হবে। ঢাকার অবস্থা লিখে ঢাকা থেকে পায়রা টি ছেড়ে দিলে সে ঠিক কলকাতায় বন্ধুর কাছে পৌঁছে যাবে। এই হল পায়রার মাধ্যমে চিঠি পাঠানোর প্রক্রিয়া।

বেশ মজার তাই না !!!

আরো নতুন ও মজার তথ্য পাবেন এখানে কবুতরের সম্পর্কে সাধারণ তথ্য

image

পূর্বে গোয়েন্দা বাহিনীর বা সেনাবাহিনীর কাছেও এইধরনের কবুতরখানা থাকত। গুপ্তচরবৃত্তির সময় পর্যবেক্ষণ কালে এইসব গুপ্তচররা পায়রা নিয়ে বেরত। এরপর খবর লিখে চিঠি পায়ে বেঁধে পায়রাগুলো কে ছেড়ে দিত। পায়রা নিজের বৈশিষ্ট্য অনুযায়ী নিজের বেস ক্যাম্পে ফিরে আসত।

আশা করি আপনার প্রশ্নের উপযুক্ত ব্যাখ্যা দিতে পেরেছি।
 

@Sarthak-Basak

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 444 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 327 বার দেখা হয়েছে
+6 টি ভোট
2 টি উত্তর 812 বার দেখা হয়েছে
12 ডিসেম্বর 2020 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
+14 টি ভোট
1 উত্তর 438 বার দেখা হয়েছে

10,992 টি প্রশ্ন

18,692 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,000 জন সদস্য

13 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 13 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. BuyAtivan

    120 পয়েন্ট

  3. realmentalh

    120 পয়েন্ট

  4. brownrobert

    120 পয়েন্ট

  5. Tanzem Monir Ahmed

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...