পৃথিবীর খুব কাছ দিয়ে যদি বড় কোনো গ্রহ যায়, তাহলে ঐ গ্রহের আকর্ষণ বলে পৃথিবীতে কীরূপ পরিবর্তন সাধিত হতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
636 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (210 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (190 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

পৃথিবীর খুব কাছ দিয়ে যদি বড় কোন গ্রহ যায় তাহলে ওই গ্রহের আকর্ষণ বলের কারণে পৃথিবীতে বেশ কিছু পরিবর্তন সাধিত হবে।

গ্রহটি অতিক্রম কালের পরিবর্তন:

১) পৃথিবীর মানুষ তখন অনেকটাই কম ওজন অনুভব করবে।

২) ঐ গ্রহের আকর্ষণ বলের কারণে সমুদ্রের পানির জোয়ার-ভাটার পরিবর্তন হবে খুব। এর ফলে পৃথিবীতে প্রবল ঘূর্ণিঝড় এবং ধ্বংস তাণ্ডব চলতে পারে।

৩) তাছাড়া, ওই গ্রহের আকর্ষণ বলের কারণে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের ঘনত্ব ভূপৃষ্ঠের দিকে না থেকে উপরের দিকে থাকতে পারে যার ফলে ভূপৃষ্ঠে বসবাসকৃত মানুষ এবং বিভিন্ন প্রাণী অক্সিজেনের অভাবে ভোগবে।

৪) পৃথিবীর চারপাশে ঘূর্ণনরত লো-আর্থ অরবিটালের উপগ্রহগুলো ভারসাম্য হারাবে। এর ফলে এগুলো হয় পৃথিবীতে, নয়তোবা গ্রহটিতে পতিত হবে। ফলস্বরূপ; যোগাযোগ হবে বিচ্ছিন্ন এবং পৃথিবীতে পতিত হলে বিস্ফোরণ ও সংঘর্ষের মাধ্যমে অনেক ক্ষতি হতে পারে।

৫) পৃথিবীর ঘূর্ণন গতি পরিবর্তিত হতে পারে। ফলে পরিবর্তিত হতে পারে পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্ব। এক্ষেত্রে আমাদের প্রিয় উপগ্রহ চাঁদ পৃথিবী অথবা সে গ্রহে পতিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
 

অতিক্রমের পর যেসব পরিবর্তন পরিলক্ষিত হতে পারে:

১) প্রথমত পৃথিবীর অধিকাংশ অঞ্চল প্লাবিত; বসবাসের অনুপযোগী দেখা যেতে পারে।

২) পৃথিবীর প্রাণিকুল ও উদ্ভিদ জগৎ এর অনেক প্রজাতি বিলুপ্ত হবে। বেঁচে থাকা প্রজাতির মধ্যে বৈচিত্র্য ও রোগে আক্রান্ত দুর্বল প্রজাতি পরিলক্ষিত হতে পারে।

৩) বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের অনুপাত পরিবর্তন হতে পারে। আমাদের ওজোনস্তর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

৪) পৃথিবীর সর্বত্র তেজস্ক্রিয়তার ছড়াছড়ি থাকতে পারে।

৫) বেঁচে থাকা প্রাণী প্রতিকূল পরিবেশে অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন রূপে অভিযোজিত হতে পারে। তাই তখন বৈচিত্র দেখা যাবে ব্যাপক হারে।

৬) পৃথিবী তার নতুন কক্ষপথে নতুন আহ্নিক ও বার্ষিক গতিতে উপগ্রহ ছাড়াই আবর্তিত হতে পারে।
 

কি কি হতে পারে এ বিষয়ে সাইন্স ফিকশন বেশ কিছু মুভি রয়েছে। তার মধ্যে আপনি  Moonfall 2022(trailer) মুভিটি দেখতে পারেন।

শুভকামনা।

করেছেন (210 পয়েন্ট)
অনেক ধন্যবাদ!

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
3 টি উত্তর 624 বার দেখা হয়েছে

11,059 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,780 জন সদস্য

26 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 26 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    440 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...