এন্টিবায়োটিক র‍্যাজিস্ট্যান্স কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
577 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (15,210 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (15,210 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
⭕বিশ্বব্যাপী প্রতিবছর এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর কারনে মারা যায় প্রায় ৭ লক্ষ মানুষ

 

এন্টিবায়োটিক কি?

এমন একটি ড্রাগ যা ব্যাকটেরিয়া বা ছত্রাক ধ্বংস করে দেয় কিংবা তাদের বংশবৃদ্ধি বাধাগ্রস্ত করে। একটি নির্দিষ্ট এন্টিবায়োটিক নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়া বা ছত্রাকের উপর কাজ করে।

ভাইরাসের উপর এন্টিবায়োটিক এর কোনো প্রভাব নেই

 

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি?

 যখন কোনো ব্যাকটেরিয়া এন্টিবায়োটিক এর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তখন ওই ব্যাকটেরিয়ার উপর এন্টিবায়োটিক কোনো প্রভাব ফেলতে পারে না।

এই অবস্থাকে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে

 

কিভাবে তৈরি হয় এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স??

 

দুইভাবে হতে পারে এই রেজিস্ট্যান্স।

 

১) প্রাকৃতিক ভাবেঃ

➡️জিনগত পরিবর্তনঃ ব্যাকটেরিয়া বা ছত্রাকের জিন এ যখন মিউটেশন ঘটে কিংবা জিনের গঠনে পরিবর্তন আসে তখন পূর্বের এন্টিবায়োটিক আর কাজ করে না

➡️যদি কোনো রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া অন্য কোনো মানুষ বা প্রানীকে আক্রান্ত করে তখন ওই ব্যাকটেরিয়াগুলোর উপর এন্টিবায়োটিক কাজ করবেনা

 

রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার পরবর্তী জেনারেশন এর ব্যাকটেরিয়াগুলো ও এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হিসেবেই বাড়তে থাকে

 

২) মানবসৃষ্ট কারণঃ

 

➡️যদি এন্টিবায়োটিক এর ডোজ কমপ্লিট না করে তাহলে সব ব্যাকটেরিয়া মারা যায় না। বেচে যাওয়া ব্যাকটেরিয়া গুলো এন্টিবায়োটিক এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে এবং নির্বিঘ্নে বংশ বিস্তার করতে থাকে।

পরবর্তীতে এই ব্যাকটেরিয়া দ্বারা অন্য কেউ আক্রান্ত হলে এন্টিবায়োটিক কাজ করে নাহ

➡️ প্রয়োজন ছাড়া এন্টিবায়োটিক গ্রহন করা

➡️অল্প সর্দিকাশি, জ্বর হলেই এন্টিবায়োটিক খাওয়া

➡️একাধিক এন্টিবায়োটিক খাওয়া

➡️সময় মত এন্টিবায়োটিক না খাওয়া যার কারনে ব্যাকটেরিয়ার গুলো সংখ্যায় বৃদ্ধি পায়

 

করণীয়ঃ

 সময় মত মেডিসিন নেয়া

ডোজ কমপ্লিট করা

ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক না নেয়া

একজনের মেডিসিন আরেকজনকে না দেয়া

 

Collected From 20 Minute Medical
+1 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)

যখন কোনো ব্যাকটেরিয়া এন্টিবায়োটিক এর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তখন ওই ব্যাকটেরিয়ার উপর এন্টিবায়োটিক কোনো প্রভাব ফেলতে পারে না।

+1 টি ভোট
করেছেন (1,780 পয়েন্ট)
জীবাণু ক্রমে নিজেদের মধ্যে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বলে অ্যান্টিবায়োটিক একসময় আর তার বিপরীতে কাজ করে না, এটাকে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা সহিষ্ণুতা।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 350 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 1,464 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 264 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 373 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 320 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,437 জন সদস্য

164 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 162 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. go8playcom4

    100 পয়েন্ট

  3. thamtu24hcomvn

    100 পয়েন্ট

  4. Lucentive

    100 পয়েন্ট

  5. Mu88fashion

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...