কোনো বস্তু বৃত্তাকার পথে সমবেগে চলা সম্ভব নয় কেন ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,752 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (33,350 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
বেগ(velocity) একটি ভেক্টর রাশি যার মান ও অভিমুখ দুই বর্তমান। তাই, সমবেগে চলার অর্থ হলো বেগের মান ও অভিমুখ সর্বদা একই থাকবে।

বৃত্তাকার পথে চলাকালীন কোনো বস্তুর গতির অভিমুখ হলো ওই বস্তুটি পথের যে বিন্দুতে আছে সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক (tangent) এর দিক বরাবর। এখন বস্তুটির বৃত্তাকার পথে চলাকালীন তার অবস্থার প্রতিমুহূর্তে পরিবর্তনের সাথে সাথে স্পর্শক এর অভিমুখের পরিবর্তন ঘটবে। যেহেতু স্পর্শকের অভিমুখ গতিবেগের অভিমুখ নির্দেশ করে, তাই স্পর্শকের অভিমুখ পরিবর্তন এর সাথে সাথে গতিবেগর অভিমুখও পরিবর্তিত হবে। গতিবেগ ভেক্টর রাশি তাই অভিমুখ পরিবর্তিত হওয়ার অর্থ "গতিবেগ" নামক ভেক্টর রাশিটির পরিবর্তিত হওয়া। তাই, বস্তুটির সমবেগে থাকা সম্ভব নয়। তবে, বস্তুটি যদি অভিকেন্দ্র বলের অধীনে গতিশীল হয় তাহলে বস্তুটির গতিবেগের মানের কোনো পরিবর্তন হয় না ঠিকই কিন্তু পূর্বে উল্লিখিত কারণের জন্য গতিবেগের অভিমুখ প্রতিমুহূর্তে পতিবর্তীত হয়। বেগ পরিবর্তিত হচ্ছে তাই এখানে একটি ত্বরণ কাজ করে যা বস্তুর কেন্দ্র অভিমুখী, এটি অভিকেন্দ্র ত্বরণ নামে পরিচিত।
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)

বৃত্তাকার পথে চলমান বস্তুর বেগের মান একই থাকলেও দিক পরিবর্তিত হয়। তাই কোন বস্তুর বৃত্তাকার পথে সমবেগে চলা সম্ভব নয়। বেগ ভেক্টর রাশি অর্থাত এর মান ও দিক উভয় আছে এর যেকোন একটি বা উভয় পরিবর্তনে ভেক্টর রাশির মান পরিবর্তন হয়।

0 টি ভোট
করেছেন (9,610 পয়েন্ট)
সময়ের সাথে বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে তাকে সমবেগ বলে।

বেগের নির্দিষ্ট দিক এবং মান দুটোই আছে। এ দুটির একটি অনুপস্থিত থাকলে তাকে সমবেগ বলা যাবে না। বৃত্তাকার পথে চলতে কোন বস্তুকে প্রতিনিয়ত দিক পরিবর্তন করতে হয়।

কাজেই, যেহেতু বৃত্তাকার পথে বস্তু চলার সময় সমবেগের সব শর্ত মানে না, তাই বৃত্তাকার পথে সমবেগে চলা সম্ভব নয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 349 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 448 বার দেখা হয়েছে
12 ফেব্রুয়ারি 2022 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Maroof Alam (1,780 পয়েন্ট)

10,907 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,746 টি মন্তব্য

871,252 জন সদস্য

20 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 20 জন গেস্ট অনলাইনে
  1. ceogem88justinvu

    100 পয়েন্ট

  2. sunwinbjpnet

    100 পয়েন্ট

  3. BebeDavison

    100 পয়েন্ট

  4. sunwin9cn42

    100 পয়েন্ট

  5. bl555vegas

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...