কোন পাখি আকাশে উড়তে উড়তে শূন্যেই ডিম ফুটে বাচ্চা বের হয়‌? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
4,684 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (2,990 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
সোশ্যাল সাইটে একটা তথ্য প্রায়ই ঘুরতে দেখা যায় যে হোমা পাখি নাকি আকাশে উড়ন্ত অবস্থায় ডিম দেয়, আর মাটিতে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়। সেই তথ্য বিবর্তিত হয়ে এটাও ছড়ায় যে হামিং বার্ড নাকি উড়ন্ত অবস্থায় ডিম দেয়।

প্রথমে আসি হোমা বার্ড এর কথা। হোমা বা Huma পাখি আসলে ইরানিয়ান মিথোলজির অংশ, একটা কাল্পনিক পাখি ছাড়া আর কিছুই না। সেখানে হোমা বার্ড এর বৈশিষ্ট্যের ক্ষেত্রে উড়ন্ত অবস্থায় ডিম পাড়ার কথা বলা হয়েছিলো। বস্তুত সেইটা কাল্পনিক।  

ডিম দেওয়ার জন্য যে পরিমাণ শক্তি খরচ হয়, তাতে পাখিকে ওড়া বন্ধ করে কোনো এক জায়গায় থিতু হতে হবে। যার কারণে কোনো পাখি সাধারণত উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে না। পাখিরা সাধারণত নিরাপদ কোনো স্থানে ডিম পাড়ে, সেটা নিজের বাসা হোক বা বাড়ির উঠান।

পাখিরা প্রায় পালকহীন অবস্থায় জন্ম নেয়। এবং একটা নবজাত পাখি এতোটাই দূর্বল হয় যে উড়া তো দূর, তাদের ডানার পালক বলতেই কিছু থাকেনা। যেখানে পাখিদের উড়ার জন্য অত্যন্ত সুগঠিত, সুঠাম ডানা, আর সুবিকশিত ফ্লাইট ফেদার্স এর প্রয়োজন পড়ে।
সুতরাং বুঝতেই পারছেন, কল্পকাহিনীর গরু যেমন আকাশে উড়তে পারে, তেমনি ডিম ফুটে আকাশেই বাচ্চা বের হয়ে তৎক্ষণাৎ উড়তে পারাটাও কল্পকাহিনীতেই মানায়। বাস্তবে না।

কৃতজ্ঞতাঃ মিথিলা ফারজানা মেলোডি, শাহেদ রাইয়ান

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
4 টি উত্তর 5,972 বার দেখা হয়েছে
22 জুন 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sabbir Ahmed Sajid (8,670 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 643 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 642 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 667 বার দেখা হয়েছে
03 জানুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 126 বার দেখা হয়েছে

11,012 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,330 জন সদস্য

29 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 29 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    340 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...