ল্যাপটপ থেকে মোবাইল চার্জ করলে মোবাইল-এর ব্যাটারিতে কোনো সমস্যা হবে কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
839 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
সমস্যার কথা যদি বলেন, নাহ্, ব্যাটারি বা ল্যাপটপ বা কম্পিউটার কোনটিরই সমস্যা হবে না। তবে এভাবে আসলে ফোনের ব্যাটারি সঠিক ভাবে চার্জিত হবে না। এবং অনেক অনেক বেশি সময় লাগবে।

প্রশ্ন হল কেন? সেই উত্তরেই আসা যাক।


ল্যাপটপের যে ইউএসবি পোর্ট থাকে সেটি মূলত তথ্য আদান-প্রদানের জন্য, কোন ডিভাইসকে চার্জিত করার জন্য নয়। আর ব্যাটারি চার্জ করার জন্য প্রয়োজন নির্দিষ্ট ভোল্টেজ এবং নির্দিষ্ট কারেন্টের। হ্যাঁ, ল্যাপটপ কিংবা কম্পিউটারের ইউএসবি পোর্ট নিরবিচ্ছিন্ন ভাবে ৫ ভোল্ট ভোল্টেজ সরবরাহ করে থাকে। এই ভোল্টেজ থাকার কারণ পেনড্রাইভ কিংবা ফোনে ইলেকট্রিক সিগনাল পাঠানো, এবং মেমোরির ট্রানজিস্টর সুইচগুলো সচল রাখার জন্য, এতে অল্প কারেন্টের প্রয়োজন হয়। কম্পিউটারের ইউএসবি থেকে সর্বোচ্চ আউটপুট কারেন্ট হল ০.৫ অ্যাম্পিয়ার। অর্থাৎ, সর্বোচ্চ ২.৫ ওয়াট। আর সাধারণ ফিচার ফোনগুলো চার্জিং এর জন্য কমপক্ষে চার ওয়াটের চার্জার ব্যবহার করে (৫ ভোল্ট, ০.৮ অ্যাম্পিয়ার বা ৮০০ মিলি অ্যাম্পিয়ার)। চার্জার ভেদে এর মান ভিন্ন হয়। কোন কোন ফোন ১.৫ অ্যাম্পিয়ার, ৫ ভোল্ট ব্যবহার করে, অর্থাৎ, ৭.৫ ওয়াট। কিন্তু ল্যাপটপ কিংবা কম্পিউটারের ইউএসবি সরবরাহ করে ২.৫ ওয়াট।

এর ফলে ব্যাটারি চার্জ হবে ঠিকই, কিন্তু সময় লাগবে অনেক বেশি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
1 উত্তর 399 বার দেখা হয়েছে
24 ফেব্রুয়ারি 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 977 বার দেখা হয়েছে
24 ফেব্রুয়ারি 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 470 বার দেখা হয়েছে
23 ফেব্রুয়ারি 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)

11,043 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,055 জন সদস্য

111 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 111 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    280 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. Singhalindutries002

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...