ঔষধ খাওয়ার আগে ঝাকাতে হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
736 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (14,120 পয়েন্ট)
এন্টিবায়োটিক সিরাপ গুলো সাসপেনশন মানে অসমস্বত্ত্ব দ্রবণ। এখানে ছোট ছোট ওষুধের দানাগুলো পানিতে ঠিক মত দ্রবীভূত হয় না। তাই কোনো জায়গায় ওষুধের বোতলটি রেখে দিলে ওষুধের গুঁড়াগুলো তলানীতে পড়ে যায়। খাওয়ার আগে ঝাঁকিয়ে নিলে তা পুরো পানিতে সমান ভাবে মিশ্রিত হয়ে যায়। তরল সাসপেনশন এ তলানি জমে,তাই রোগীকে সঠিক মাত্রায় ওষুধ দেওয়া সম্ভব হবে না ।তাই ঝাঁকুনি দিতে হয়। ফলে এটির সুষম মিশ্রণ হয়।ফলে রোগী সঠিক মাত্রায় ওষুধ খেতে পারে।

 

 কখন ঝাঁ কানাে লাগবে, আর কখন লাগবে না এ ব্যাপারে অনেককেই দ্বিধায় পড়তে হয়।বােতলের ওষুধ দুই প্রকার হয়-সিরাপ এবং সাসপেনশন। সিরাপগুলাে সমস্বত্ত্ব দ্ৰবন,তাই এটাকে ঝাঁকানাে লাগে না। এটা পুরাে দ্রবনেই সমান ভাবে মিশে থাকে। আর সাসপেনশনগুলাে অসমস্বত্ত্ব দ্ৰবন। ছােট ওষুধের দানাগুলাে পানিতে ঠিকমত দ্রবীভূত হয় না। তাই রেখে দিলে ওষুধের গুঁড়াগুলাে তলানি পড়ে যায়। তাই খাওয়ার আগে ঝাঁকুনি দিলে, তা পুরাে পানিতে সমানভাবে মিশ্রিত হয়। সুতরাং যেসব বােতলের গায়ে সিরাপ লেখা, তা ঝাঁকানাের দরকার নাই। আর যেসব বােতলের গায়ে সাসপেনশন লেখা, তা খাওয়ার আগে ঝাঁকিয়ে খাওয়া বাঞ্চনীয়।

source :www.bissoy.com
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
যে সমস্ত মিশ্রণ অনেকক্ষণ যাবত রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাদের সাসপেনসন বলে। এন্টিবায়োটিক সিরাপ একটি সাসপেনসন। তাই বােতল রেখে দিলে ঔষধের উপাদানগুলাে আংশিক আলাদা হয়ে যায় ও বােতলের নিচে তলানি পড়ে যায়। তাই ঔষধ সেবনের পূর্বে ঔষধের উপাদানগুলােকে সুষমভাবে বিন্যস্ত করার জন্যই ঔষধের বােতল ঝাঁকিয়ে নিতে হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 618 বার দেখা হয়েছে
21 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+1 টি ভোট
4 টি উত্তর 8,455 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 404 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

908,330 জন সদস্য

67 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 64 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. ae88cheap

    100 পয়েন্ট

  3. Bm88gold

    100 পয়েন্ট

  4. bj88vnapp1

    100 পয়েন্ট

  5. okjlviporg

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...