লস এঞ্জেলস এর জলাধারে প্রতিবছর এত কালো বল ফেলা হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
845 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (6,010 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (6,010 পয়েন্ট)
লস এঞ্জেলস এর জলাধারে ৯৬ মিলিয়ন প্লাস্টিক বল, তাও আবার অথোরিটি নিজ দায়িত্বে এই কালো প্লাস্টিক বল ছাড়ে, কিন্তু কেন?

ব্যাখ্যায় আসা যাক। লস এঞ্জেলস এর এই জলাধারে ১২.৫ বিলিয়ন লিটার (৩.৩ বিলিয়ন গ্যালন) পানি আছে, এই পানিগুলো  বাসা বাড়িতে সাপ্লাই দেওয়া হয়ে থাকে, ট্যাপে থাকে, যেসব মানুষ পান করার পানি হিসেবে ব্যবহার করে।

প্রচণ্ড গরমে যখন  পানিগুলো বাষ্প হয়ে দ্রুত শেষ হয়ে যায়, তখন খরা দেখা দেয়। এই কালো প্লাস্টিক বলগুলো পানিতে ভেসে থাকে, আর সূর্যের আলো কে দূরে রাখে। তবে শুধুমাত্র বাষ্পীভবন কমানোর জন্য  এই বলের ব্যবহার নয়। এই বল ছাড়ার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে, আর তা হলো  ব্রোমাইড।

সল্ট ওয়াটার বা লবণাক্ত পানির ক্ষেত্রে একটা  উপাদান হলো ব্রোমাইড, এই ব্রোমাইড কিন্তু শরীরের জন্য ক্ষতিকর না। কিন্তু এই লবণাক্ত পানি যখন জলাধারে প্রবেশ করে এবং বাকি পানিসহ ওজোনের সাথে বিক্রিয়া করে, তখন এটি ব্রোমেট উৎপন্ন করে। ব্রোমেট  শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, এর ফলে ক্যান্সার সৃষ্টি হতে পারে।

লস এঞ্জেলস এর Water and Power ডিপার্টমেন্ট এই ব্রোমেট লেভেলের দিকে লক্ষ্য রাখছিলো, আর দেখে যে জলাধারে প্রবেশ করতেই এই ব্রোমেট তৈরি হওয়া শুরু করে। এটা আরও বেশি হয় যখন ব্রোমাইড ও ক্লোরিন একত্রে সূর্যরশ্মির সংস্পর্শে আসে, এবং ওজোনের সাথে বিক্রিয়া করে আরও বেশি ব্রোমেট উৎপন্ন করছে।

তাই অথরিটি একটা অদ্ভুত কিন্তু ইফেক্টিভ সলিউশন বের করলো, আর তা হলো জলাধার কালো শেড বল দিয়ে ঢেকে ফেলা। এতে প্রথমত, বাষ্পীভবন কম হচ্ছে, দ্বিতীয়ত ব্রোমেট উৎপাদনে বাধা দিচ্ছে, তৃতীয়ত, এই পানিতে শেওলা বৃদ্ধি কম হচ্ছে।

এই কালো প্লাস্টিক শেড বল গুলো কিন্তু নিচের পানির কোনো ক্ষতি করছে না, কিংবা কোনো বিষাক্ত পদার্থ তৈরি করসে না। এই বলগুলো দশ বছর ব্যবহার উপযোগী থাকে, এবং ৮০-৯০% বাষ্পীভবন কম হয় এই বলগুলোর কারণে।  আসলেই অনেক অদ্ভুত একটা ব্যবস্থা, তাইনা?

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
4 টি উত্তর 823 বার দেখা হয়েছে
19 জুন 2022 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mila Hoque (1,260 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 492 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 964 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 385 বার দেখা হয়েছে
13 জানুয়ারি 2022 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Aramita (2,350 পয়েন্ট)

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

906,448 জন সদস্য

46 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 44 জন গেস্ট অনলাইনে
  1. xoso662

    100 পয়েন্ট

  2. vffapps

    100 পয়েন্ট

  3. win88cab

    100 পয়েন্ট

  4. pg55trade

    100 পয়েন্ট

  5. 222iid

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...