মহাশূন্যে কি নভোচারীর উচ্চতা বেড়ে যায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
412 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (12,550 পয়েন্ট)
প্রচলিত অর্থে কারও উচ্চতা বাড়ে না। নভোচারী আবার পৃথিবীতে ফিরে এলে তাঁর আগের উচ্চতা ফিরে পান। নিশ্চয় প্রশ্ন জাগছে, এটা কেন এবং কীভাবে ঘটে? আসলে আমরা যখন পৃথিবীতে থাকি, তখন সব সময় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কেন্দ্রের দিকে আমাদের টেনে রাখে। ফলে মেরুদণ্ডের কশেরুকাগুলোর মধ্যবর্তী শূন্যস্থান সংকুচিত হয়ে আসে। কিন্তু মহাকাশে পরিভ্রমণের সময় শূন্য মহাকর্ষ (জিরো গ্র্যাভিটি) অবস্থানে কশেরুকাগুলোর ওপর আপাত কোনো আকর্ষণ বল কাজ করে না। তখন ওগুলো একটু প্রসারিত হয়। ফলে উচ্চতা বাড়ে। শুধু মহাশূন্যেই নয়, আমরা সারা দিন হাঁটি, চলাফেরা করি। এই সময় মাধ্যাকর্ষণের টানে আমাদের উচ্চতা সামান্য কিছু হলেও কমে। রাতে ঘুমের সময় উচ্চতা আবার কিছুটা বাড়ে। মানুষের মেরুদণ্ডে ৩৩টি কশেরুকা। যদি প্রতি জোড়া কশেরুকার মধ্যের ফাঁকা অংশ সামান্য বাড়ে, তাহলেও হয়তো এক ইঞ্চির ভগ্নাংশ পরিমাণ বেড়ে যেতে পারে। মহাশূন্য স্টেশনে নভোচারীদের উচ্চতা এমনকি ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আপনার উচ্চতা যদি ৬ ফুট হয়, তাহলে মহাশূন্যে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণের সময় উচ্চতা ২ ইঞ্চির সামান্য বেশি বাড়তে পারে। সমস্যা হলো, যদি মহাকাশচারীদের পোশাকে (স্পেস স্যুট) এই বাড়তি স্থানের ব্যবস্থা না থাকে, তাহলে বিপদ হতে পারে। শরীরের তুলনায় পোশাকের মাপ ছোট হয়ে যাবে। তাই প্রতিটি স্পেস স্যুট হিসাব করেই তৈরি করা হয়। আবার পৃথিবীতে ফিরে এলে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে উচ্চতা একটু কমে আগের মতোই হয়ে যায়।

-আব্দুল কাইয়ুম
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
মহাকাশে যাওয়ার পর নভোচারীদের উচ্চতা গড়ে দুই থেকে পাঁচ সেমি বেড়ে যায়। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির অভাবে মানুষের মেরুদণ্ডের হাড় প্রসারিত হওয়ায় এই উচ্চতা বাড়ে। তবে পৃথিবীতে ফেরার পর সেই বাড়তি উচ্চতা কমে নভোচারী স্বাভাবিক উচ্চতায় ফিরে আসেন।
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
ভোচারীদের উচ্চতা গড়ে দুই থেকে পাঁচ সেমি বেড়ে যেতে দেখা গেছে। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির অভাবে মানুষের মেরুদণ্ডের হাড় প্রসারিত হওয়ায় এই উচ্চতা বাড়ে। তবে পৃথিবীর বায়ুমণ্ডলের স্বাভাবিক আবহাওয়ায় ফিরে এলে তা আবার আগের মতোই হয়ে যায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
3 টি উত্তর 1,099 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 558 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 280 বার দেখা হয়েছে
20 অক্টোবর 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 219 বার দেখা হয়েছে

10,907 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,746 টি মন্তব্য

871,084 জন সদস্য

18 জন অনলাইনে রয়েছে
4 জন সদস্য এবং 14 জন গেস্ট অনলাইনে
  1. hay88makeup

    100 পয়েন্ট

  2. nowgoalcomdetop

    100 পয়েন্ট

  3. cuathepvietvietnam

    100 পয়েন্ট

  4. lc79hwin

    100 পয়েন্ট

  5. tipclubvip

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...