পুরুষ মশা কামড়ায় না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
1,025 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

4 উত্তর

0 টি ভোট
করেছেন (15,280 পয়েন্ট)
কারণ পুরুষ মশা রক্ত খায় না। এরা খাদ্য হিসেবে বিভিন্ন লতাপাতার রস খেয়ে থাকে।
0 টি ভোট
করেছেন (12,550 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
স্ত্রী মশাই রক্ত পান করে, যখন তার পেটে ডিম আসে। রক্তে থাকা প্রোটিন তার ডিম থেকে ফুটে লার্ভা বের হতে সহায়তা করে। মশা যদি রক্ত পান না করে তাহলে তার ডিম থেকে বাচ্চা তৈরি হয় না। পুরুষ মশা রক্ত পান করে না। পুরুষ এবং স্ত্রী মশার মূল খাবার উদ্ভিদ এবং ফলের রস।যেহেতু পুরুষ মশার রক্ত খাওয়ার প্রয়োজন হয় না তাই এরা কামড়ায় না।
0 টি ভোট
করেছেন (12,550 পয়েন্ট)
অনেকেই মনে করে থাকেন মশার মূল খাবার রক্ত, আসলে বিষয়টি তা নয়। শুধুমাত্র স্ত্রী মশাই রক্ত পান করে, যখন তার পেটে ডিম আসে। রক্তে থাকা প্রোটিন তার ডিম থেকে ফুটে লার্ভা বের হতে সহায়তা করে। মশা যদি রক্ত পান না করে তাহলে তার ডিম থেকে বাচ্চা তৈরি হয় না। পুরুষ মশা রক্ত পান করে না। পুরুষ এবং স্ত্রী মশার মূল খাবার উদ্ভিদ এবং ফলের রস।
একটি পূর্ণাঙ্গ স্ত্রী মশা পুরুষের সঙ্গে মিলিত হওয়ার এবং রক্ত খাওয়ার দুই থেকে চার দিনের মাথায় পানি এবং পানির পাত্রে ডিম পাড়ে। ডিমগুলো পানিতে পড়ার তিন থেকে চার দিনের মধ্যে ফুটে লার্ভা বের হয়। লার্ভা পানিতে ছোট্ট পোকার মতো দেখতে এবং চঞ্চলভাবে ঘুরে বেড়ায়। তাপমাত্রা ভেদে লার্ভা অবস্থায় এরা ৭-১০ দিন থাকে। লার্ভা থেকে মশাটি পিউপা তে রূপান্তরিত হয়। পিউপা এক থেকে দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরিত হয়।
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
গবেষণায় দেখা গেছে, স্ত্রী-মশা তাদের ডিম্বাণুর পরিস্ফুটনের মাধ্যমে বংশ বৃদ্ধির জন্য নিজ দেহকে উষ্ণ রাখার প্রয়োজনীয়তা অনুভব করে। এ কারণে তারা তাদের খাদ্য হিসেবে উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীদের দংশন করে সে রক্ত পান করে।

আর ঠিক একারণেই দেখা যায় বহুল পরিচিত ম্যালেরিয়া রোগটি Anopheles গণভুক্ত বিভিন্ন প্রজাতির মশকীর মাধ্যমেই বিস্তার লাভ করে। তারা তাদের লালায় এ রোগ বহন করে এবং যখন মানুষের রক্তপান করে তখন জীবাণুটি মানুষের রক্ত স্রোতের মধ্য দিয়ে মাত্র ত্রিশ মিনিটেই যকৃতে পৌঁছে যায় আর এভাবেই স্ত্রী মশা’র কামড়ে একজন মানুষ ম্যালেরিয়াক্রান্ত হয়।

এখন প্রশ্ন থেকে যায় পুরুষ মশারা তবে খাদ্য হিসেবে কী গ্রহণ করে। বিজ্ঞানীর গবেষণায় এ বিষয়টিও স্পষ্ট হয়েছে যে পুরুষ মশারা খুবই সৌখিন প্রজাতির। তারা ফুলের মধু বা এধরণের অন্যান্য উৎস হতে খাবার সংগ্রহ করে এবং কখনোই মানুষকে দংশন করে না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 2,126 বার দেখা হয়েছে
20 মার্চ 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 2,390 বার দেখা হয়েছে
02 মার্চ 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)

10,982 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,076 জন সদস্য

42 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 41 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. elize89e

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...