লবন কিভাবে ইলিশ মাছে এন্টি অক্সিডেন্টের কাজ করে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
488 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
অ্যান্টি অক্সিডেন্টের ব্যাপারে আজকাল আমরা জানছি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও সুস্বাস্থ্যের জন্য এটি দরকার। কিন্তু এই অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরে কতটুকু দরকার এবং কোন কোন খাবার থেকে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যাবে, তা জানা নেই অনেকের।

অ্যান্টি অক্সিডেন্ট কেন প্রয়োজন?

বিভিন্ন কারণে শরীরে অ্যান্টি অক্সিডেন্টের প্রয়োজন। এ ব্যাপারে বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ সামসুন্নাহার নাহিদ বলেন, অ্যান্টি অক্সিডেন্ট শরীরে খুব সামান্য, তবে অবশ্যই প্রয়োজন আছে। শরীরে যেসব কারণে অ্যান্টি অক্সিডেন্টের প্রয়োজন হয়, তা হলো—

*অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের তারুণ্য ধরে রাখে

*সারা দিনের ক্লান্তি দূর করে

*ভিটামিন ‘সি’ ও ‘এ’-এর অভাবজনিত ক্ষতি দূর করে

*প্রাণোচ্ছলতা বজায় রাখে

*স্মৃতিশক্তি বজায় রাখে

*ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী

একটি গবেষণায় দেখা গেছে, অ্যান্টি অক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধ করতে সক্ষম। একজন ব্যক্তি যত বেশি অ্যান্টি অক্সিডেন্টসমৃদ্ধ খাবার খাবেন, তাঁর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে।

কোন কোন খাবারে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে

*শাকসবজি ও ফলমূলে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বেশি। এ ছাড়া যেসব খাবারে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, তা হচ্ছে ভিটামিন ‘ই’, ভিটামিন ‘সি’, বিটা ক্যারোটিন, কাঠবাদাম, গ্রিন টি, আনারাস, আঙুর, ভুট্টা, লাল আটা, বাদাম তেল, জলপাই, খেজুর, উদ্ভিজ তেল, ব্রোকলি প্রভৃতি।

*প্রতিদিনের খাবারে শাকসবজি অবশ্যই থাকা উচিত। ক্যালসিয়াম ও আঁশসমৃদ্ধ খাবারেও প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। সারা দিনে প্রচুর পরিমাণ পানি পান করা উচিত। কারণ, পানিতেও অ্যান্টি অক্সিডেন্ট আছে।

*বিভিন্ন রকমের অ্যান্টি অক্সিডেন্ট শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন বিটা ক্যারোটিন চোখের জন্য খুব উপকারী, ফ্লাভানোয়েড হার্টের জন্য ভালো।

*অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের অতি বেগুনি রশ্মির কারণে যে ক্ষতি হয়, তা প্রতিরোধ করে।

*হৃদ্‌রোগ, চোখের বিভিন্ন রোগ, স্মৃতিশক্তিজনিত যেকোনো সমস্যা প্রতিরোধ করে অ্যান্টি অক্সিডেন্ট।

*অ্যান্টি অক্সিডেন্টের ফলে ত্বকের সৌন্দর্য বজায় থাকে, চোখের দৃষ্টিশক্তি বাড়ে। অ্যান্টি অক্সিডেন্ট চুল পড়া রোধ করে। এটি আয়রন লেভেল কার্যকরভাবে রক্ষা করে হিমোগ্লোবিনের সমতা বজায় রাখে। যাঁরা ওজন কমাতে চান, তাঁরা অ্যান্টি অক্সিডেন্ট গ্রহণ করলে শরীর দুর্বল হয় না।

অ্যান্টি অক্সিডেন্টের অভাবে কী হতে পারে?

অ্যান্টি অক্সিডেন্ট মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর অভাবে লিভারে সমস্যা হতে পারে, ত্বকের সৌন্দর্য নষ্ট হয়, খুব কম বয়সে ত্বকে বয়সের ছাপ পড়ে যায় এবং অনেক সময় রোগ প্রতিরোধের ক্ষমতা একেবারেই নষ্ট হয়ে যায়।

সুতরাং সবারই প্রতিদিনের খাদ্যের তালিকায় অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এমন খাবার রাখা উচিত।

সূত্র: নিউট্রেক্স, গ্লোবাল হিলিং সেন্টার

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,264 বার দেখা হয়েছে
29 অক্টোবর 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+1 টি ভোট
4 টি উত্তর 3,005 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,628 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 2,284 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

904,045 জন সদস্য

14 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 14 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. danhdeonline9gmld

    100 পয়েন্ট

  4. sin888innet

    100 পয়েন্ট

  5. keobongdahelp

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...