শ্বাস নেওয়ার সময় অক্সিজেনের সাথে কি অন্যান্য গ্যাস আসে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
473 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (12,550 পয়েন্ট)
শ্বাস গ্রহণের সময় অবশ্যই ধুলাবালুসহ অন্য সব গ্যাস আমরা গ্রহণ করি। সাধারণ হিসাব অনুযায়ী বাতাসের শতকরা প্রায় ৭৮ ভাগ নাইট্রোজেন। এটি একটি নিষ্ক্রিয় গ্যাস। এরপরই অক্সিজেন। শতকরা প্রায় ২১ ভাগ। আর রয়েছে সামান্য পরিমাণ কার্বন ডাই-অক্সাইড, নিয়ন, হিলিয়াম, হাইড্রোজেন প্রভৃতি গ্যাস। এর মধ্যে শুধু অক্সিজেন গ্রহণ করে আমাদের রক্ত পরিশোধিত হয় এবং কার্বন ডাই-অক্সাইড শরীর থেকে বের করে দেয়।

আমরা নিশ্বাসে যে বাতাস গ্রহণ করি তাতে ধুলোবালিসহ সব গ্যাসই থাকে। নাকের মধ্যে মিউকাস মেমব্রেনসহ নানান ব্যবস্থা আছে ধুলোবালিকে আটকে দেওয়ার। ফুসফুসে তাই ধুলোবালিমুক্ত গ্যাসগুলোই পৌঁছে। ফুসফুস থেকে অ্যালভিলার থলিতে ফিল্টার হয়ে শুধু অক্সিজেন যায় হূদপিণ্ডে। সেখানে রক্তের সংস্পর্শে আসে গ্যাসগুলো। রক্তে উপস্থিত বিশেষ একটি পদার্থ হিমোগ্লোবিন। এই পদার্থের সন্নিবেশ সমযোজী বন্ধনে যুক্ত হয় অক্সিজেন। নাইট্রোজেন বা কার্বন ডাই অক্সাইড যুক্ত হতে পারে না। এরপর অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুরো শরীরে ছড়িয়ে পড়ে। কোষগুলো রক্ত থেকে অক্সিজেন গ্রহণ করে। সেখানে গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া করে উত্পন্ন হয় কার্বন ডাই অক্সাইড ও পানি। উচ্চ চাপে রক্তে দ্রবীভূত হয়ে সে কার্বন ডাই অক্সাইড আসে হূদপিণ্ডে। হূদপিণ্ডে এসে কম চাপে তা মুক্ত হয়ে ফুসফুসে চলে যায়। এরপর অন্য গ্যাসগুলোর সঙ্গে কার্বন ডাই অক্সাইড দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন মনোক্সাইড যুক্ত হতে পারে। তাই কার্বন মনোক্সাইডকে বেশি ক্ষতিকর বলা হয়।

আমরা বাতাস থেকে যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করি, তার প্রায় দ্বিগুণ নিশ্বাসের সঙ্গে বের করে দিই। সেই সঙ্গে নাইট্রোজেন, হিলিয়াম প্রভৃতিও বের করে দিই। আর ধুলাবালু? সেটা যেন ফুসফুস পর্যন্ত না যায়, সে জন্য আমাদের নাকের ভেতর রয়েছে ঘন লোম ও আরও কিছু ব্যবস্থা। অন্তত কোনো বালুকণা যেন ফুসফুসে না যায়, সে ব্যবস্থা নাকের ভেতরেই রয়েছে। এখন প্রশ্ন হলো অন্যান্য গ্যাস, যত সামান্যই হোক না কেন, আমাদের ক্ষতি করে কি না। আমরা তো জানি, বায়ুদূষণ বেশি হলে অবশ্যই ক্ষতি হয়। সে জন্য বাতাসে যেন কার্বন ডাই-অক্সাইড বেশি না থাকে, সে চেষ্টা আমরা করি। সবুজ গাছপালা বাতাসের কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে বাতাসে অক্সিজেন ফিরিয়ে দেয়। তাই পরিষ্কার বাতাসের জন্য দরকার অনেক বেশি সবুজ গাছ। -সংগৃহীত

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,053 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 387 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 307 বার দেখা হয়েছে

10,930 টি প্রশ্ন

18,638 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,524 জন সদস্য

15 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 15 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. 11bet1appnet

    100 পয়েন্ট

  3. hitclubcobz

    100 পয়েন্ট

  4. 11Haywincom

    100 পয়েন্ট

  5. hkliccom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...