প্রচন্ড গরমে কেউ কেউ অজ্ঞান হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+17 টি ভোট
417 বার দেখা হয়েছে
করেছেন (71,360 পয়েন্ট)

2 উত্তর

+5 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
ঘাম প্রচন্ড গরম হতে শরীরকে রক্ষা করে। বাতাসে জলীয় বাষ্প বেশি হলে শরীরের তাপমাত্রা ৩০° হতে ৪০° C - তে পৌঁছানোর পরও ঘামার হার কম হলে বা রোদে বেশিক্ষণ দাঁড়ালে রক্ত পায়ে নেমে এসে মস্তিষ্কে রক্ত চলাচল কমে যাওয়ার সাথে সাথে অক্সিজেন সরবারহের ঘাটতি হয় বলে অনেকে অজ্ঞান হয়।
0 টি ভোট
করেছেন (24,290 পয়েন্ট)
হঠাৎ অজ্ঞান হওয়ার সমস্যা বিভিন্ন কারণে হয়। তবে রক্তচাপ কমে যাওয়া অথবা হৃদস্পন্দন কমে যাওয়া এর অন্যতম কারণ। এ ছাড়া পানিশূন্যতা, অতিরিক্ত তাপ ইত্যাদি কারণে গরমের সময়ে অজ্ঞান হওয়ার সমস্যা হয়।

বাইরে রোদের অতিরিক্ত তাপে অনেকেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, রোদের সাথে অজ্ঞানের সম্পর্ক কী?

আমরা যখন রোদে কোন কাজ করি বা চলাচল করি, তখন প্রচন্ড রোদের তাপে আমাদের শরীর উত্তপ্ত হয়ে যায়। শরীরের এই তাপমাত্রা ঠিক রাখতে শরীর ঘামতে শুরু করে এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখে। অনেক সময় রোদের তাপে শরীর অনেক উত্তপ্ত হয়ে যায় কিন্তু সেই তুলনায় খুব কম ঘামে। এই সময় সব থেকে বেশি উত্তপ্ত হয় মাথা। বেশি উত্তপ্ত হয়ে রক্ত পায়ে নেমে আসে এবং মাথায় রক্ত সঞ্চালন কমে যায়। মাথায় রক্ত সঞ্চালন কম হওয়ায় মস্তিষ্কে অক্সিজেনের অভাবে মানুষ অজ্ঞান হয়ে যায়।

কারণ মস্তিষ্ক তার কার্য সম্পাদন করার জন্য অক্সিজেন ব্যবহার করে। আর মস্তিষ্কে এই অক্সিজেন সরবরাহ করে রক্ত। মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে গেলে অক্সিজেন সরবরাহ ও কমে যায়। সুতরাং মস্তিষ্ক তার কার্য সম্পাদন করতে পারে না বলেই অজ্ঞান হয়ে যায়।

যদি কেউ জ্ঞান হারিয়ে ফেলে তাহলে আপনাকে যা করতে হবে-
১. তাকে লম্বা করে সমতল স্থানে এমনভাবে শুইয়ে দিন যেন পা, মাথার চেয়ে উঁচুতে অবস্থান করে ।
২. সব জামা ঢিলে করে দিন। বিশেষ করে কলার এবং প্যান্ট।
৩. মাথা পেছনের দিকে সামান্য হেলিয়ে দিন যেন মুখ খোলা থাকে, এতে শ্বাস নিতে সুবিধা হবে।
৪. অজ্ঞান ব্যক্তিকে বাতাস দেওয়ার ব্যবস্থা করুন।
৫. ভেজা কাপড় দিয়ে মুখ এবং ঘাড় মুছে দিতে থাকুন

এই সময় যে কাজ গুলো ভুলেও করবেন না-
১. অজ্ঞান ব্যক্তিকে কখনোই বসা বা দাঁড় করানোর চেষ্টা করবেন না।
২. অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তির মাথার নিচে বালিশ দিবেন না।
৩. কোন অবস্থাতেই রোগীকে ঝাঁকাবেন না।
৪. বিনা কারণে তাকে সরাতে চেষ্টা করবেন না।
৫.পরিপূর্ণ ভাবে জ্ঞান ফিরে না পাওয়া পর্যন্ত কিছু পান করতে দিবেন না, এতে গলায় পানীয় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 226 বার দেখা হয়েছে
+12 টি ভোট
3 টি উত্তর 3,174 বার দেখা হয়েছে

10,914 টি প্রশ্ন

18,612 টি উত্তর

4,747 টি মন্তব্য

872,872 জন সদস্য

17 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 17 জন গেস্ট অনলাইনে
  1. Muhammad Al-Amin

    300 পয়েন্ট

  2. napepif944

    140 পয়েন্ট

  3. পলি হাসান

    140 পয়েন্ট

  4. bh79org

    100 পয়েন্ট

  5. go88vnjpnet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...