অতিরিক্ত কান্না করলে মানুষ কী অজ্ঞান হয়? হলে কেন এবং কোন কোন প্রক্রিয়ায় হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
903 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (130 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
দুঃখ, কষ্ট বা আনন্দে মানুষ কেঁদে ফেলে। এই কান্নায় কি কেবলই মনের খেদ বা আবেগের প্রকাশ ঘটে, না কিছু লাভও হয়? গবেষকেরা দাবি করছেন, কান্নায় লাভ আছে। কিন্তু কতটা লাভ, তা তাঁরা বের করতে পারেননি। গবেষকেরা বলেন, যদি মন ভেঙে যায়, তবে চোখের পানি পড়তে দিন। সব সময় আবার হাউ-মাউ করে কেঁদে ওঠাও ঠিক নয়।

দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়, ১৪০ বছরে কান্নার ওপর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত নিবন্ধের বিশ্লেষণ করে দেখা গেছে, ৯৪ শতাংশ ক্ষেত্রেই কান্নাকে গুণ হিসেবে বর্ণনা করা হয়েছে। অধিক কান্না না হওয়ার সঙ্গে ক্যানসার, অ্যাজমা, উচ্চ রক্তচাপের মতো সমস্যার যোগসূত্রও আছে। সম্প্রতি হাফিংটন পোস্টের এক ব্লগে পুরুষদেরও চোখের পানি ফেলার ওপর গুরুত্ব দিয়ে বলা হয়েছে—কান্নায় বেদনা প্রশমিত হয় এবং মানুষকে কোনো সমস্যা থেকে সেরে উঠতে সহায়তা করে।

দুঃখ, রাগ বা আনন্দ—যেকোনো আবেগ থেকে যে কান্না আসে, তা মানুষের মধ্যে মনুষ্যত্বের গুণ তুলে ধরে। তবে কান্নার বিষয়টি সংস্কৃতি ভেদে ভিন্ন রূপে দেখা যায়। যেমন ইন্দোনেশিয়ার তোরাজায় শোকসন্তপ্ত ব্যক্তি বাদে আর কেউ কাঁদলে এটাকে অস্বাস্থ্যকর, মানসিক সমস্যা ও স্বল্প বয়সে মৃত্যুর পূর্বলক্ষণ হিসেবে ধরা হয়।

তবে নেদারল্যান্ডসের টিলবার্গের গবেষক অ্যাড ভিঙ্গারহোটস ৩৫টি দেশের পাঁচ হাজার ব্যক্তিকে নিয়ে একটি গবেষণা চালিয়েছেন। গবেষণায় দেখা গেছে, এক বছরে নারী গড়ে ৩০ থেকে ৬৪ বার পর্যন্ত কাঁদতে পারে। পুরুষ ছয় থেকে ১৭ বার পর্যন্ত কাঁদতে পারে। পুরুষের টেস্টোস্টেরন হরমোন কান্না থামিয়ে রাখে। নারী উচ্চমাত্রার প্রোল্যাকটিন হরমোনের কারণে বেশি কান্নাকাটি করে। গর্ভধারণের সময় এই হরমোন বেশি থাকে বলে এ সময় নারীকে বেশি কান্নাকাটি করতে দেখা যায়।

প্রাপ্তবয়স্কদের কান্নার ক্ষেত্রে ধারাবাহিক গবেষণা নেই আর প্রাপ্তবয়স্কের কান্নাকাটির সুফল কী—এ বিষয়টিও নির্দিষ্ট করতে পারেননি গবেষকেরা।
মর্মপীড়া মানুষের সহানুভূতিশীল স্নায়ুতন্ত্র বা সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় করে তোলে এবং মানুষের মন বিচলিত হয়ে ওঠে। কিন্তু যখন প্যারাসিমপ্যাথেটিক সিস্টেম যখন সক্রিয় হয়, তখন এ সমস্যা দ্রুত সেরে যায়। গবেষণায় দেখা গেছে, ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ মনে করে কান্নার ফলে তাঁদের বিচলিত অবস্থা কিছুটা কমে যায়।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি কান্না বিষয়ক একটি গবেষণা করেন। তাঁরা ১৫০ জন নারীকে ‘স্টিল ম্যাগনোলিয়াস’ ছবিতে মেয়ের দাফনকৃত্যে মায়ের কান্নার দৃশ্য দেখান। এ দৃশ্য দেখে ৩৩ জন কেঁদে ফেলেন। যাঁরা এ দৃশ্য দেখে কেঁদে ফেলেন, তাঁরা দীর্ঘদিন ধরে এ ধরনের বিচলিত ও কষ্টকর পরিস্থিতি অনুভব করেছেন। গবেষকেরা বলেন, কান্নার ফলে বিচলিত অবস্থা আরও বেড়ে যায়, যা থেকে বেরিয়ে আসতে আরও বেশি সময় লাগে।
গবেষকেরা বলেন, মানুষ যখন অসহায় বোধ করে, তখন বেশি কাঁদে। কেঁদে যদি অবস্থার উন্নতি ঘটে, তখন সে স্বস্তি বোধ করে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 942 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+11 টি ভোট
2 টি উত্তর 2,042 বার দেখা হয়েছে

11,057 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,382 জন সদস্য

21 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 20 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Samiha Tanisha

    120 পয়েন্ট

  4. dholeraplot

    120 পয়েন্ট

  5. Yuzu451

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...