শরীরের কোথাও আঘাত পেলে পানি দিলে ব্যথা কমে যায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
592 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

কোথাও আঘাত পেলে আমরা প্রাথমিক ভাবে কি করি?

আমরা গরম পানির সেঁক দেই কিংবা ঠান্ডা পানির সেঁক। কিন্তু কিভাবে এই পানি কাজ করে?! আসলে পানির থেকেও বেশি এখানে তাপমাত্রা কাজ করে। যেমন আপনি ফুটবল খেলতে গিয়ে পায়ের শিরায় হালকা টান পেলেন, তখন আপনি গরম পানির সেঁক দেন, এর ফলে রক্ত চলাচল স্বাভাবিক হয়, মাসল/ পেশিকে শিথিল করে, ফলে শক্ত হয়ে যায় না। এর মাধ্যমে ব্যথা উপশম হয়।আবার পড়ে গিয়ে ব্যথা পেলেন, রক্ত বের হচ্ছে প্রচুর, তখন একটু পানিতে জায়গাটা পরিষ্কার করেই বরফ সেঁক দেন। কেন?! কারণ ঠান্ডা পানি রক্তের প্রবাহ কমায়, দাহ কমায়, রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। এই থেরাপিগুলোকে হীট থেরাপি বলা হয়।

ক্রেডিট : মিথিলা ফারজানা মেলোডি

0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
Mansura Aktar আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য।

 

আসলে শরীরের কোনো জায়গায় জোরে আঘাত লাগলে বা থেঁতলে গেলে সে জায়গাটা প্রথমে লাল হয়ে ফুলে যায় এবং বেশ ব্যথা করতে থাকে। পরে জায়গাটি নীল ও ক্রমশ কালো হয়ে যন্ত্রণাদায়ক কালশিরার সৃষ্টি করে। পরে আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়, তাহলে এই আঘাতজনিত ফোলা ও কালশিরা থেকে রক্ষা পাওয়া সম্ভব।

 

আঘাত লাগার সঙ্গে সঙ্গে আঘাতের জায়গাটিতে বরফ দেওয়া হয়। আঘাতের প্রাথমিক অবস্থায় ঠান্ডা দিলে ওই জায়গার রক্তনালি সংকুচিত হয়। এতে বেশি রক্তপাত হয় না এবং ফোলা ও ব্যথা কম হয়। অভ্যন্তরীণ রক্তপাত না হওয়ায় কালশিরা পড়ে না।

আঘাত পাওয়ার পরের দিন আঘাতের জায়গায় গরম সেঁক দেওয়া হয়। তখন আর ঠান্ডা সেঁকের প্রয়োজন নেই। গরম সেঁকের কারণে ফোলা জায়গা থেকে জমে থাকা রক্তগুলো সরে যায়, রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং আক্রান্ত জায়গাটা দ্রুত সেরে ওঠে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 666 বার দেখা হয়েছে
+5 টি ভোট
3 টি উত্তর 1,410 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,358 বার দেখা হয়েছে
+11 টি ভোট
1 উত্তর 816 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 381 বার দেখা হয়েছে
31 অক্টোবর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,188 জন সদস্য

13 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 13 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. okfunbizcom

    100 পয়েন্ট

  3. fb88credit

    100 পয়েন্ট

  4. z188lccom1

    100 পয়েন্ট

  5. y888comtop

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...