শরীরের কোনো অঙ্গে আঘাত পেলে ফুলে যায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
1,494 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

যখন শরীরের ফ্লুইড ও হোয়াইট ব্লাড সেল/ শ্বেতরক্তকণিকার চলাচল বৃদ্ধি পায় তখন জায়গাটা ফুলে উঠে। সেই জায়গার স্নায়ু বা শিরার উদ্দীপনা ও নিঃসৃত রাসায়নিক উপাদানের জন্য ব্যথা শুরু হয়।

ক্রেডিট: মিথিলা ফারজানা মেলোডি

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)

শরীরের কোনো অংশে হঠাৎ অতিরিক্ত চাপ পড়লে টিস্যু গুলো অকেজু হয়ে যায় বা কার্যকমতা হারায়, তখন নতুন টিস্যু এই অকেজো বা ক্ষমতাহীন টিস্যু গুলোকে আঘাত প্রাপ্ত যায়গায় এসে ধ্বংস করে দেয়। টিস্যুর এই বাহুল্যতার কারনে আঘাতপ্রাপ্ত অংশ ফুলে যায়, এটি একটি Inflammatory reaction।

ক্রেডিট : মনজুরুল ইসলাম

0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
Mansura Aktar আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য।

আসলে শরীরের কোনো জায়গায় জোরে আঘাত লাগলে বা থেঁতলে গেলে সে জায়গাটা প্রথমে লাল হয়ে ফুলে যায় এবং বেশ ব্যথা করতে থাকে। পরে জায়গাটি নীল ও ক্রমশ কালো হয়ে যন্ত্রণাদায়ক কালশিরার সৃষ্টি করে। পরে আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়, তাহলে এই আঘাতজনিত ফোলা ও কালশিরা থেকে রক্ষা পাওয়া সম্ভব।

আঘাত লাগার সঙ্গে সঙ্গে আঘাতের জায়গাটিতে বরফ দেওয়া হয়। আঘাতের প্রাথমিক অবস্থায় ঠান্ডা দিলে ওই জায়গার রক্তনালি সংকুচিত হয়। এতে বেশি রক্তপাত হয় না এবং ফোলা ও ব্যথা কম হয়। অভ্যন্তরীণ রক্তপাত না হওয়ায় কালশিরা পড়ে না।
আঘাত পাওয়ার পরের দিন আঘাতের জায়গায় গরম সেঁক দেওয়া হয়। তখন আর ঠান্ডা সেঁকের প্রয়োজন নেই। গরম সেঁকের কারণে ফোলা জায়গা থেকে জমে থাকা রক্তগুলো সরে যায়, রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং আক্রান্ত জায়গাটা দ্রুত সেরে ওঠে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
1 উত্তর 851 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 642 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,414 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 773 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 344 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,764 জন সদস্য

137 জন অনলাইনে রয়েছে
5 জন সদস্য এবং 132 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. vebozcpcc

    100 পয়েন্ট

  4. Telebtn88org

    100 পয়েন্ট

  5. vebozckcc

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...