নবজাতক শিশুরা পানি পান করতে পারে না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
454 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

ভাবতেও অবাক লাগে পানি কোনো মানুষের জন্যও বিপজ্জনক হতে পারে, তাই না? 

তবে এই ব্যাপারটি মূলত নবজাতকদের জন্য প্রযোজ্য।

খুব লক্ষ্য করলেই দেখতে পাবেন নবজাতক শিশুদের পানি পান করানো হয় না। কিন্তু কেন? কখনো ভেবেছেন কি? 

মূলত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের দেহ শতকরা ৫৫-৬০ শতাংশ পানি দ্বারা গঠিত। অপরদিকে নবজাতকদের দেহ প্রায় ৭৫ শতাংশ পানি দ্বারা গঠিত। এই কারণে নবজাতকের বয়স ৬ মাস হওয়ার আগে তারা মায়ের দুধ ব্যতীত পানি পান করতে পারে না। 

আপনি হয়তো জানেন, প্রত্যেক মানুষের দেহে ধারণকৃত পানি কিডনি নিয়ন্ত্রণ করে থাকে এবং এই পানি ধারণের নির্দিষ্ট সীমাও রয়েছে। দেহ যখন এই সীমার বাহিরে অতিরিক্ত পানি ধারণ করে ফেলে তখন কিডনির পক্ষে তা নিয়ন্ত্রণ করা দুরূহ হয়ে পড়ে। 

ফলে অতিরিক্ত পানি দেহের রক্তনালি ভেদ করে রক্তে অবস্থিত সোডিয়াম কিংবা লবণের সাথে মিশ্রিত হয়ে রক্তকে আরও বেশি তরল করে ফেলে। যখন রক্তে এই সোডিয়ামের মাত্রা ০.৫ আউন্স/গ্যালন এর নিচে নেমে আসে তখন একধরনের ঝুঁকি দেখা যায় যা হাইপোন্যাট্রেমিয়া (Hyponatremia) নামে পরিচিত। হাইপোন্যাট্রেমিয়া কনফিউশান, বমি বমি ভাব, মাংসপেশির সংকোচন এর মত বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করে। 

নবজাতকের ক্ষেত্রে এই গল্প কিছুটা ভিন্ন। নবজাতক শিশুদের কিডনি পূর্ণবয়স্কদের তুলনায় অর্ধেক হয়ে থাকে। তাই জন্মের পরপরই তারা দেহে অতিরিক্ত পানি ধারণ করতে অক্ষম। অল্প কিছু আউন্স পরিমাণ পানিও দুর্ঘটনার কারণ হয়ে যেতে পারে। এটি ছাড়াও তাদের কিডনি পানি পরিশ্রুত (Filter) করার জন্য ততটা উন্নত নয়। 

তাই, পানি পান করার করার ফলে সেই পানি শিশুদের সংবহনতন্ত্রে যাবে যা রক্তকে আরও তরল করে ফেলবে এবং দেহে পানি পরিমাণ ৭-৮ শতাংশ বৃদ্ধি করে দেয় যা শিশুদের জন্য হুমকিস্বরূপ।

ক্রেডিট: সামসুন নাহার প্রিয়া (সায়েন্স বী)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
3 টি উত্তর 2,028 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 579 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 576 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 2,068 বার দেখা হয়েছে
0 টি ভোট
4 টি উত্তর 1,393 বার দেখা হয়েছে

10,994 টি প্রশ্ন

18,693 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,411 জন সদস্য

110 জন অনলাইনে রয়েছে
4 জন সদস্য এবং 106 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. securehealth

    140 পয়েন্ট

  3. BuyAtivan

    120 পয়েন্ট

  4. realmentalh

    120 পয়েন্ট

  5. brownrobert

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...