মেগাস্পোরোফিল কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
5,011 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

মেগাস্পোরোফিল কী?

মেগা (Mega)- বড় (Large)।

স্পোর (Spore)- রেণু (এখানে ডিম্বানু বোঝাচ্ছে)

মেগাস্পর অর্থঃ বড় আকারের ডিম্বানু।

ফিল (Phyll)- পাতা (এখানে পাতা না বুঝিয়ে ধারক বা পাত্র বোঝাচ্ছে)।

মেগাস্পোরোফিলঃ যে ধারক বা পাত্র বড় আকারের ডিম্বানু ধারণ করে। ডিম্বানু ধারণ করার কারণে একে স্ত্রীরেণুপত্র বলে।

খেয়াল করোঃ স্ত্রী-রেণু-পত্র (Mega Spore+ Phyll)

মিলে গেছে?

বেসিকঃ নগ্নবীজী উদ্ভিদে ডিম্বানু স্পোরোফিলে উন্মুক্ত অবস্থায় থাকে। ডিম্বানুর আকার তুলনামূলক অন্য উদ্ভিদের ডিম্বানু থেকে বড়।

একই সুত্রেঃ মাইক্রোস্পোরোফিল বলতে-

পুংরেণু (শুক্রাণুঃ ছোট তাই মাইক্রো) ধারণকারী পাত্র বোঝাচ্ছে। তবে- অনেকগুলো পুংরেণুধারক (পুংরেণুপত্র) একসাথে হয়ে একটি নির্দিষ্ট আকার থাকে, যা অন্য উদ্ভিদে দেখা যায় না।

যেমনঃ পুংরেণুপত্র দেখলে মনে হবে একটি পিলারের গায়ে অনেকগুলো শুক্রাণু / পুংরেণু ধারক / মাইক্রোস্পোরোফিল নিচ থেকে উপরে পেঁচিয়ে পেঁচিয়ে সজ্জিত থাকে। পেঁচিয়ে থাকার কারণে এই গঠণকে বলা হয়- স্ট্রোবিলাস।

চিত্রঃ ১ আনারসের মতো দেখতে চিত্রটিঃ স্ট্রোবিলাস। খেয়াল করো, শুক্রাণুর জন্য ধারক বা পাতাগুলো নিচ থেকে উপরে একটি নির্দিষ্ট প্যাটার্ণে পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে।

চিত্রঃ ২ একটি লম্বা দণ্ডের মতো পাতা (ফিল) এর কিনারা বরাবর বিশাল ডিম্বাণু (সবুজ বরই এর মতো দেখাচ্ছে), এই সবুজ বরইটিই হলো- ডিম্বাণু বা মেগাস্পোর। এবং যে দন্ডে বা ধারকটির গায়ে লেগে আছে, সেটিই স্পোরধারক/ স্পোরোফিল (মেগাস্পোরোফিল)।

লিখেছেন : রাজীব হোসাইন সরকার

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 1,231 বার দেখা হয়েছে
+5 টি ভোট
1 উত্তর 4,348 বার দেখা হয়েছে
30 সেপ্টেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন NAYEM MOLLAH (1,540 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 469 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 374 বার দেখা হয়েছে

10,925 টি প্রশ্ন

18,626 টি উত্তর

4,748 টি মন্তব্য

876,341 জন সদস্য

18 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 18 জন গেস্ট অনলাইনে
  1. hb88scn

    100 পয়েন্ট

  2. lekhait

    100 পয়েন্ট

  3. hitclub1bz1

    100 পয়েন্ট

  4. okviptvcomm

    100 পয়েন্ট

  5. nchaywinsuscom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত মহাকাশ প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত গ্যাস রঙ পাখি সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...