চতুর্থ লালাগ্রন্থি কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
340 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Tubarial Gland : চতুর্থ লালাগ্রন্থি?

এটিকে বলা হচ্ছে চার নাম্বার লালাগ্রন্থি। এ নিয়েও মতভেদ আছে। মতভেদ বলার আগে এই গ্রন্থি সম্পর্কে কিছু কথাবার্তা বলা যাক।

টিউবারিয়াল গ্রন্থি (Tubarial Gland) বলার কারণ এটি Torus Tubarius এর উপরে থাকে। Torus Tubarius হলো ইউস্টেশিয়ান টিউবের যে তরুণাস্থি অংশ আছে, সেই তরুণাস্থি গলার (নাসা গলবিল) কাছে একটা টিউবার বা উঁচু স্থান গঠন করে। এই টিউবার বা টরাস টিউবারিয়াসের উপরেই থাকে টিউবারিয়াল গ্রন্থি। 

টিউবারিয়াল গ্রন্থি থাকে নাসাগলবিলে (নেকের ছিদ্র গলার ভেতরে যেখানে গিয়ে শেষ হয়)। এর কাজ হলো- লালাক্ষরণ করে গলাকে আর্দ্র রাখা। গলা আর্দ্র থাকলে কথা বলতে সুবিধা।

সেপ্টেম্বর ২০২০ এর আগে এই গ্রন্থি সম্পর্কে আলাদা করে মাতামাতি ছিল না। কারণ চিকিৎসা বিজ্ঞান আগে থেকেই মানে, আমাদের মুখের ভেতরে তিনজোড়া লালাগ্রন্থি নয়, আরো ৮০০-১০০০ লালাগ্রন্থি আছে। তবে সেই ৮০০/১০০০ লালাগ্রন্থির কাজ ততটা ইমপ্যাক্টফুল (প্রভাবশালী) নয়, যতটা তিনজোড়া লালাগ্রন্থি (প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল লালাগ্রন্থি) প্রভাব রাখে।

তাই এই তিনজোড়াকে মেজর লালাগ্রন্থি, বাকী ৮০০-১০০০ কে মাইনর লালাগ্রন্থি বলা হতো। টিউবারিয়াল লালাগ্রন্থিও এই মাইনর লালাগ্রন্থির অন্তর্ভুক্ত। ফলে এখনো বিজ্ঞানীরা সেভাবে বিষয়টাকে খুব গুরুত্বের সাথে নেননি (পাঠ্যবইগুলোর নতুন এডিশনে যেহেতু এখনো আসে নাই, সেটাকে একটা গুরুত্বের প্যারামিটার হিসেবে নেওয়া যায়)।

টিউবারিয়াল লালাগ্রন্থিকে কেমোথেরাপির সময় পাত্তা দিতে হয়। কারণ এই গ্রন্থি কেমোথেরাপীর কারণে লালাক্ষরণ কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। যেকারণে গলা শুকিয়ে যায় (জেরোস্টোমিয়া / Xerostomia)।

লিখেছেন: ডা. রাজীব হোসাইন সরকার

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 572 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 2,006 বার দেখা হয়েছে
28 ডিসেম্বর 2020 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 481 বার দেখা হয়েছে
+10 টি ভোট
5 টি উত্তর 3,625 বার দেখা হয়েছে
25 সেপ্টেম্বর 2020 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 1,108 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

881,706 জন সদস্য

37 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 37 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. mv88ukcom

    100 পয়েন্ট

  3. Ketquabongdallc

    100 পয়েন্ট

  4. kqbdsbs

    100 পয়েন্ট

  5. lichthidauitcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...