তথ্য-প্রযুক্তি বলতে কী বুঝায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
3,943 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
মানুষের কিছু আবশ্যিক অধিকারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে তথ্য জানার অধিকার। প্রতিনিয়ত আমরা নানান ধরনের তথ্য পাচ্ছি। এর ফলে তথ্যের পরিমাণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে মানুষের সক্রিয় অংশ গ্রহণ বৃদ্ধি পাওয়ার ফলে মানুষের কাছে উপযুক্ত সময়ে উপযুক্ত তথ্য পাওয়ার গুরুত্বও অনেক বেড়ে যাচ্ছে। কারণ একজন মানুষের পক্ষে অনেক তথ্য একসাথে জানা বা সংরক্ষণ করা সম্ভব না। এই জন্য, প্রযুক্তির সহায়তা নিয়ে সঠিক সময়ে সঠিক তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করা প্রয়োজন। আর এটিকে মূলত ‘তথ্য প্রযুক্তি’ বলে আখ্যায়িত করা হয়।

বর্তমান জ্ঞান-বিজ্ঞানের যুগে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য, অথবা দক্ষ ব্যবস্থাপনার জন্য তথ্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও তথ্য বিতরণের গুরুত্ব অনেক। আর এই তথ্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিতরণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট সামগ্রিক কার্যাবলী পরিচালনার বিজ্ঞানসম্মত প্রক্রিয়াকেই তথ্য প্রযুক্তি বলে।

Oxford English Dictionary অনুসারে তথ্য প্রযুক্তি হলো-

“The branch of technology concerned with the dissemination, processing and storage of information, esp. By means of computers.”

Information Technology Association of America (ITAA) এর সংজ্ঞা অনুসারে তথ্য প্রযুক্তি হলো-

“The study, design, development, implementation, support or management of computer-based information systems, particularly software applications and computer hardware.”

তথ্য প্রযুক্তি মূলত ইনপুট হিসেবে উপাত্ত গ্রহণ করে এবং উপাত্তকে প্রক্রিয়াজাত করে আউটপুট হিসেবে তথ্য উৎপন্ন করে।
0 টি ভোট
করেছেন (2,030 পয়েন্ট)

যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনা করা হয় তাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি (Information Technology) সংক্ষেপে আইটি (IT) বলা হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 1,154 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 322 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 332 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 1,297 বার দেখা হয়েছে

11,023 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,847 জন সদস্য

50 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 50 জন গেস্ট অনলাইনে
  1. Yuzu451

    120 পয়েন্ট

  2. draktim240

    120 পয়েন্ট

  3. r666sh

    100 পয়েন্ট

  4. estrelabetbra

    100 পয়েন্ট

  5. man8868com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...