বেলুগা তিমি কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
512 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ায় বরফের মাঝে টিকে থাকার ক্ষমতাসম্পন্ন প্রাণীর সংখ্যা কম নয়। তাই আর্কটিক বা উত্তর মেরুর বরফাচ্ছাদিত অঞ্চলে গড়ে উঠেছে স্বতন্ত্র এক বাস্তুসংস্থান। এ ধরনের পরিবেশে কয়েক কোটি বছরের বেশি সময় ধরে বাস করছে বেলুগা তিমি। এরা সাদা তিমি নামেও পরিচিত। সুমধুর কণ্ঠের জন্য এরা বিখ্যাত। পূর্ণবয়স্ক বেলুগা তিমির সারা শরীর সাদা হলেও বাচ্চা অবস্থায় গায়ের রং থাকে গাঢ় ধূসর। মাথা সামনের দিকে উঁচু। তাই এদের আলাদা করে চিনে নিতে কোনো বেগ পেতে হয় না। এরা সমুদ্রের আটশ’ মিটার গভীর পর্যন্ত যেতে পারে এবং এক ডুবে প্রায় ২৫ মিনিট পানির নিচে থাকতে পারে। অন্যান্য তিমির মতো বেলুগার পিঠে পাখনা নেই। 

অতিরিক্ত ঠাণ্ডায় শরীরের তাপমাত্রা ধরে রাখতে বেলুগার শরীরে বেশ কিছু অভিযোজন ঘটেছে। পিঠের পাখনা বিলুপ্তিও এ ধরনের একটি প্রক্রিয়া। বেলুগা তিমি মাথা ওপর-নিচে, ডানে-বায়ে বিভিন্ন দিকে ঘোরাতে পারে। এরা সামাজিক দলবদ্ধ প্রাণী এবং এক একটি দলে সাধারণত দশটি তিমি থাকে। পরিযায়নের সময় কয়েকটি দল মিলে কয়েকশ’ তিমির দল হয়। এরা নিজেদের মধ্যে কথা বার্তা বলে, যেমন- শিস দিয়ে, ঝনঝন শব্দ করে ভাব বিনিময় করে। স্তন্যপায়ী বেলুগা তিমি মাছ, খোলসওয়ালা প্রাণী, কৃমি সবই খায়। প্রতি তিন বছর পরপর একটি শাবকের জন্ম দেয়।

ক্রেডিট: যুগান্তর

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 421 বার দেখা হয়েছে
03 মে 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 453 বার দেখা হয়েছে
+2 টি ভোট
5 টি উত্তর 7,427 বার দেখা হয়েছে
08 ফেব্রুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+21 টি ভোট
1 উত্তর 456 বার দেখা হয়েছে
06 মে 2019 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন RakibHossainSajib (32,140 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,352 জন সদস্য

92 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 90 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. 58hbet

    100 পয়েন্ট

  3. aiyouxihknet

    100 পয়েন্ট

  4. colatvwatch

    100 পয়েন্ট

  5. Ztn88com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...