মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
2,803 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (54,300 পয়েন্ট)

7 উত্তর

0 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
আমরা জানি, ওজন w = mg; এখানে m = বস্তুর ভর এবং g = অভিকর্ষীয় ত্বরণ। বস্তুর ভর একটি ধ্রুব রাশি; সুতরাং কোন বস্তুর ওজন অভিকর্ষীয় ত্বরণের উপর নির্ভরশীল। যে স্থানে অভিকর্ষীয় ত্বরণ বেশি, সে স্থানে বস্তুর ওজনও বেশি। আর অভিকর্ষীয় ত্বরণ যে স্থানে কম বস্তুর ওজনও সে স্থানে কম। যেহেতু মেরু অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ বেশি। সুতরাং মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি। বিষুব অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ কম। অতএব বিষুব অঞ্চলে বস্তুর ওজনও কম। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণ শূন্য। অতএব পৃথিবীর কেন্দ্রে বস্তুর কোন ওজন নাই।
0 টি ভোট
করেছেন (6,050 পয়েন্ট)
মেরু অঞ্চল পৃথিবীর নিচু অঞ্চল, তাই এই স্থানে অভিকর্ষজ ত্বরণের মান ও সবচেয়ে বেশি।  এখানে অভিকর্ষজ ত্বরণের মান ৯.৮৩।  

তাই অন্য স্থানের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি, কিন্তু ভর সমান থাকে।
0 টি ভোট
করেছেন (10,050 পয়েন্ট)
মেরু অঞ্চল অনেক নিচু। তাই এর অভিকর্ষজ ত্বরণের মান অনেক বেশি ।তাই এই অঞ্চলে বস্তুর ওজনও বেশি।
0 টি ভোট
করেছেন (1,470 পয়েন্ট)
আমরা জানি,

ওজন=ভর×অভিকর্ষজ ত্বরণ।ভর একটি ধ্রুব রাশি।সুতরাং কোনো বস্তর ওজন অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল। যে স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি,সেই স্থানে বস্তর ওজন তত বেশি।

মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ(g)এর মান পৃথিবীতে সবথেকে বেশি।তাই মেরু অঞ্চলে বস্তর ওজন বেশি হয়।
0 টি ভোট
করেছেন (270 পয়েন্ট)
পৃথিবী সুষম গোলাকার নয়। মেরু অঞ্চলের দিকে পৃথিবী তুলনা মূলক কেন্দ্রের নিকট বর্তি থাকে। অভিকর্ষজ ত্বরণ g = GM/R^2, যেখান R হলো কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে অবস্থান কারি বস্তুর দূরত্ব। অর্থাৎ, বস্তু থেকে কেন্দ্রের দূরত্ব যতো কম হবে, অভিকর্ষজ ত্বরণ এর মান ততো বেশি হবে।তাই মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ এর মান সবচেয়ে বেশি।

আর কোনো বস্তুর ওজন, w=mg.

অর্থাৎ, অভিকর্ষজ ত্বরণ এর মান যতো বেশি  বস্তুর ওজন ততো বেশি হবে। তাই মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয়।
0 টি ভোট
করেছেন (1,210 পয়েন্ট)
মেরু অঞ্চলের g এর মান বেশি । তাই মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি।
0 টি ভোট
করেছেন (1,470 পয়েন্ট)
মেরু অঞ্চল ভৃ পৃষ্ঠের অন্যান্য স্থানের তুলনায় কম উঁচু।তাই সেখানের ব্যাসার্ধ কম হওয়ায় g বেশি।ফলে W=mg ও বেশি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
3 টি উত্তর 3,192 বার দেখা হয়েছে
+3 টি ভোট
5 টি উত্তর 1,124 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 1,064 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 502 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 2,328 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

883,634 জন সদস্য

12 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 11 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. U888commedia

    100 পয়েন্ট

  5. on6868com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...