ক্যামেরা বেশি মেগাপিক্সেল হলেই ভালো ছবি হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
780 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
সাধারণ হিসাবে ৮ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবির চেয়ে ১২ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবি ভালো হবে। তবে এখানে আমলে নিতে হবে সেন্সরের আকার। কারণ, দুটি ক্যামেরার সেন্সর যদি একই আকারের হয়, তবে ১২ মেগাপিক্সেলেই বরং খারাপ ছবি আসবে। সেন্সরের আকার একই রেখে মেগাপিক্সেল বাড়ানোর সমস্যা হলো, তখন প্রতিটি পিক্সেলের আকার ছোট হয়ে যায়। আর পিক্সেল ছোট হলে নয়েজ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

সেন্সরের আকার যত বড় হয়, ছবি তৈরির জন্য ক্যামেরায় তত বেশি আলো প্রবেশ করতে পারে। আর আলো যত বেশি, ছবি তত ভালো। কারণ, এই আলোই ক্যামেরার এক্সপোজার ব্যালান্স, ডাইনামিক রেঞ্জ, এমনকি শার্পনেস ঠিক করে দেয়। আর সে কারণেই ২০ মেগাপিক্সেল ডিএসএলআর ক্যামেরায় তোলা ছবি সাধারণত স্মার্টফোনের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবির চেয়ে ভালো হয়। তবে স্মার্টফোনের আকার ছোট রাখাও তো জরুরি।সেন্সরের আকার যত বড় হয়, ছবি তৈরির জন্য ক্যামেরায় তত বেশি আলো প্রবেশ করতে পারে। আর আলো যত বেশি, ছবি তত ভালো। কারণ, এই আলোই ক্যামেরার এক্সপোজার ব্যালান্স, ডাইনামিক রেঞ্জ, এমনকি শার্পনেস ঠিক করে দেয়। আর সে কারণেই ২০ মেগাপিক্সেল ডিএসএলআর ক্যামেরায় তোলা ছবি সাধারণত স্মার্টফোনের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবির চেয়ে ভালো হয়। তবে স্মার্টফোনের আকার ছোট রাখাও তো জরুরি।

বেশি মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত স্মার্টফোনের আরেকটি সমস্যা হলো, প্রতিটি ছবির ফাইলের আকার। ফোনের ক্যামেরায় মেগাপিক্সেল যত বেশি হবে, ছবির ফাইলের আকার তত বাড়বে, মেমোরিও দখল করবে বেশি। ফেসবুকে আপলোড কিংবা ই-মেইলে পাঠাতেও সময় বেশি লাগবে।
+2 টি ভোট
করেছেন (9,000 পয়েন্ট)
ক্যামেরায় যতো বেশি মেগাপিক্সেল থাকবে ততোই এর ইমেজ সেন্সরের পিক্সেল সংখ্যা বেশি হবে। ১ মেগাপিক্সেল ক্যামেরায় সাধারণত ১০ লাখ পিক্সেল থাকে। বেশি মেগাপিক্সেল থাকলে ক্যামারার ছবি আকারে বড় হয়। মেগাপিক্সেলকে ছবির রেজুলেশনও বলা যায়। তবে বেশি রেজুলেশন হলেই যে ছবির মান ভালো হবে এমন কোনো কথা নেই। পিক্সেলের সংখ্যার চেয়ে পিক্সেলের মানের উপরেই নির্ভর করে ভালো ছবি।

সূত্র- টেক শহর

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
1 উত্তর 485 বার দেখা হয়েছে
+17 টি ভোট
2 টি উত্তর 10,576 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 387 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 1,622 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,056 বার দেখা হয়েছে
06 নভেম্বর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Julfiker Jobayer (140 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,634 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,433 জন সদস্য

18 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 18 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    360 পয়েন্ট

  2. শাহাদাত

    110 পয়েন্ট

  3. 333okiotop

    100 পয়েন্ট

  4. 11betloans

    100 পয়েন্ট

  5. thabetlat1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...