রক্তের গ্রুপ কি মানুষের বৈশিষ্ট্য বলতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
961 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
রক্তের গ্রুপই বলে দেবে আপনার বৈশিষ্ট্য!!!

সাধারণত দীর্ঘদিন মানুষের সঙ্গে চলার পর বোঝা যায় তার বৈশিষ্ট্য কেমন। হঠাৎ দেখে বলে দেয়া মুশকিল তিনি আসলে কোন ঘরানার মানুষ। অথচ রক্তের গ্রুপই নাকি বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন এমনই তথ্য দিচ্ছেন জাপানি বিজ্ঞানীরা। কেটসুয়েকি-গাটার মাধ্যমে এই তথ্য দিচ্ছেন। যা  রক্তের ধরন অনুযায়ী ব্যক্তিত্বের তত্ত্ব বিশ্লেষণ। এর মাধ্যমে মানুষ ভাগ্যবান কিনা বা কেমন মানুষের সাথে সম্পর্ক গড়বেন তাও নাকি বলে দেয়া সম্ভব।তাহলে গ্রুপ অনুযায়ী জেনে নেয়া যাক আপনার বৈশিষ্ট্যের কিছু দিক !

‘ও’ (নেগেটিভ বা পজিটিভ) যারা শরীরে ‘ও’ গ্রুপের রক্ত ধারণ করেন তারা  সর্বদা হাসি-খুশি প্রকৃতির হন এবং আত্মবিশ্বাসী, কর্মঠ ও প্রখর মনোবলের অধিকারী। এমন মানুষের ওপর আপনি সহজেই নির্ভর করতে পারেন। তারা সব কাজে দায়বদ্ধ থাকেন। তবে এসব মানুষ শুধু তাদের ভালো লাগার মানুষের সাথে মিশতেই পছন্দ করেন।

‘এ’ গ্রুপ, যাদের শরীরে এই রক্ত রয়েছে তারা  অন্তর্মুখী, বুদ্ধিমান এবং সৎ হয়ে থাকে। তবে তারা সব সময় মানসিক চাপে ভোগেন। সেজন্য কখনো সখনো খারাপ আচরণ করেন। তারা সহজে কাউকে বিশ্বাসও করতে পারেন না। এক্ষেত্রে  যোগব্যায়াম  বা শিল্পধর্মী কাজকর্ম তাদেরকে কিছুটা প্রশান্তি দিতে পারে।‘বি’ গ্রুপ, এই গ্রুপের মানুষেরা অন্যদের তুলনায় বেশি সৃজনশীল, কৌতূহলী এবং সক্রিয় হয়ে থাকেন। যদিও বি গ্রুপের মানুষদের স্বভাবে স্বার্থপরতা থাকে। তারা মানসিকভাবে অনেক শক্ত। তারা কখনো কে কি বলবে তা ভাবেন না। তারা নিজের নীতিতেই থাকতে পছন্দ করেন।

‘এবি’ গ্রুপ,  এবি গ্রুপের মানুষ অন্তর্মুখী এবং বহির্মুখী উভয়ই হতে পারে। তারা কলা এবং বিজ্ঞান বিষয়ে বেশি আগ্রহী হন। তারা স্বভাবতই উচ্চাভিলাষী ও চিন্তাশীল হন। শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করেন তারা। এমন মানুষেরা দ্বিমুখী আচরণ করে থাকেন মাঝে মাঝে। তাদের মিশ্র রক্তেও  ব্যক্তিত্বের মিশ্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।

©Science Bee
0 টি ভোট
করেছেন (9,310 পয়েন্ট)
জ্বি.! যেমন চিকিৎসা বিজ্ঞানীদের মতে এবি পজেটিভ গ্রুপের মানুষ সাধারণত একটু ব্যতিক্রমধর্মী হয়ে থাকে। স্বল্প সময়ে এই গ্রুপের মানুষের প্রকৃত চিন্তা চেতনা ও মানসিকতাকে জানা যায় না। এই গ্রুপের মানুষ সুস্থ থাকে ৬০ বছর পর্যন্ত।
0 টি ভোট
করেছেন (9,610 পয়েন্ট)
না, বলতে পারে না। রক্তের গ্রুপ রক্তের প্রকৃতিকে ব্যাখ্যা করে। বৈশিষ্ট থাকে ডি এন এ - তে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 359 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 8,972 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 732 বার দেখা হয়েছে
+5 টি ভোট
4 টি উত্তর 5,190 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

906,649 জন সদস্য

44 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 44 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. 78win2acom1

    100 পয়েন্ট

  3. anew88com

    100 পয়েন্ট

  4. revlookup5

    100 পয়েন্ট

  5. kubetlvcomvn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...