বৃদ্ধ হলে কেন হাঁঁড় শক্ত হয়ে যায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
442 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (7,990 পয়েন্ট)

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (24,290 পয়েন্ট)
আমাদের শরীরে ২০৬টি হাড় রয়েছে। এ হাড়গুলো জন্মের সময় নরম থাকে। তারপর আস্তে আস্তে হাড়ে ক্যালসিয়াম জমা হয়ে হাড় শক্ত হয়। শক্ত হওয়া বলতে হাড়ের ডেনসিটি বা হাড়ের ঘনত্ব বাড়ে। ফলে হাড় শক্ত এবং মজবুত হয়। ছোট বাচ্চার হাড়ে যদি চাপ পড়ে, তাহলে হাড় বাঁকা হয়ে যাবে। আর বয়স্ক লোকের হাড়ে যদি চাপ পড়ে, তাহলে ভেঙে যাবে। মানুষের জন্মের পর ২০ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত হাড়ের ঘনত্ব বাড়তে থাকে। তারপর ন্যাচারালি ঘনত্ব কমতে থাকে। অর্থাৎ ক্ষয় হতে থাকে। একটা নির্দিষ্ট বয়সে (৬০-৭০ বছর) হাড়ের ঘনত্ব অনেক কমে যায়। ঘনত্ব কমে যাবার নির্দিষ্ট মাপ রয়েছে। এক্সরের মতো একটি মেশিনে পুরো বডিকে স্ক্যান করে। এ পরীক্ষায় -২.৫ বা তার বেশি যদি হয় তাহলে হাড় ভেঙ্গে যাবার সম্ভাবনা রয়েছে। এক কথায় হাই রিস্ক। আর হাড়ের ঘনত্ব যদি ১.৫ থাকে, তাহলে রিস্ক মিডিয়াম। আর কারও ০ থাকলে, তাদের হাড়ের অবস্থা ভালো রয়েছে।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
সকালবেলা একদিন ঘুম থেকে জেগে দেখেন ঘাড় শক্ত হয়ে গেছে। নাড়াতে পারছেন না। নাড়াতে গেলে ব্যথা হচ্ছে। কোনো দিকে ফিরতে হলে পুরো শরীর সেদিকে ফেরাতে হচ্ছে। এমন কেন হয়? বেশির ভাগ ক্ষেত্রে এই ঘটনা ঘটে ঘাড়ের পেশি আকস্মিকভাবে টান খাওয়া বা স্প্রেইন হওয়ার কারণে। বিশেষ করে যে পেশিটা ঘাড়ের মেরুদণ্ডের হাড়কে কাঁধের সঙ্গে যুক্ত করে, সেই ল্যাভেটর স্ক্যাপুলি পেশিতে টান পড়ার কারণে এমনটা বেশি হয়। এই পেশিতে আঘাত বা টান পড়ার সাধারণ কারণগুলো হচ্ছে—

 

* ঘাড় বাঁকা করে শোয়া

* ভুল ভঙ্গিতে ঘাড় বাঁকা করে দীর্ঘ সময় ধরে টিভি দেখা বা বই পড়া বা কম্পিউটারে কাজ করা

* কোনো আকস্মিক আঘাত (যেমন-হঠাৎ ব্রেক কষার কারণে)

* দীর্ঘ সময় ধরে ঘাড় ও কাঁধের মাঝখানে ফোন ধরে কথা বলা ইত্যাদি।

 

অনেক সময় ঘাড়ের মেরুদণ্ডের হাড় ক্ষয়, হাড়ে সংক্রমণ বা ডিস্ক সরে যাওয়ার কারণেও এমন হতে পারে। অনেক জ্বর হওয়ার পর হঠাৎ ঘাড় শক্ত হয়ে যাওয়া কিন্তু মেনিনজাইটিসের লক্ষণ। আবার মস্তিষ্কের বিশেষ স্থানে রক্তক্ষরণ হলে কেউ ঘাড় শক্ত হওয়ার সঙ্গে অজ্ঞান হয়ে যেতে পারে বা সঙ্গে প্রচণ্ড মাথাব্যথাও হতে পারে।

 

তবে বেশির ভাগ শক্ত ঘাড় বা স্টিফ নেকের কারণ পেশিজনিত এবং এক-দুই সপ্তাহের মধ্যেই সেরে যায়। হঠাৎ এ সমস্যা দেখা দিলে ঘাড়ে ঠান্ডা সেঁক দেওয়া এবং ব্যথানাশক বা পেশি শিথিলায়ক ওষুধ খাওয়া ছাড়া তেমন কিছু লাগে না। ভঙ্গি ও জীবনাচরণজনিত ভুলগুলো ঠিক করে নিন। পাতলা বালিশ ব্যবহার করে শক্ত বিছানায় ঘুমাবেন। অনেকক্ষণ ঘাড় নিচু করে কাজ করবেন না। কম্পিউটারের মনিটরের উচ্চতা ঠিক করুন। শুয়ে কাত হয়ে টিভি দেখা, বই পড়ার মতো কাজ চলবে না। ঘাড়ে সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শমতো ব্যায়াম করুন। ঘাড়ে কলার ব্যবহারে তেমন কোনো উপকার পাওয়া যায় না। তবে ভ্রমণের সময় সুরক্ষা পেতে ব্যবহার করা যায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
1 উত্তর 416 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 460 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 450 বার দেখা হয়েছে
10 নভেম্বর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 548 বার দেখা হয়েছে
06 নভেম্বর 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)

11,022 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,844 জন সদস্য

35 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 34 জন গেস্ট অনলাইনে
  1. Yuzu451

    120 পয়েন্ট

  2. draktim240

    120 পয়েন্ট

  3. tintucblogue

    100 পয়েন্ট

  4. 8Xbet0online

    100 পয়েন্ট

  5. gamelv8800

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...